ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার কেন্দুয়ায় অপহৃত রাকিবুলকে উদ্ধারের দাবিতে মানববন্ধন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৪-৪-২০২৬ দুপুর ১:১২
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অপহৃত মোঃ রাকিবুল ইসলামকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার বিদ্যাবল্লব বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রাকিবুল ইসলামের সন্ধান ও নিরাপদে উদ্ধারের দাবি জানান। বক্তারা বলেন,গত ২ এপ্রিল ২০২৬ নেত্রকোণা আদালত প্রাঙ্গণ থেকে রাকিবুল ইসলাম অপহরণের শিকার হন। ঘটনার পর ২২ দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো খোঁজ না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।
 
রাকিবুল ইসলাম কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের দেওপাড়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি স্ত্রী সপ্না ইয়াসমিন ও তিন কন্যাসন্তান রেখে নিখোঁজ রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি হওয়ায় তাঁর অনুপস্থিতিতে পরিবারটি আর্থিক ও মানসিক সংকটে পড়েছে বলে জানান স্বজনেরা।
 
মানববন্ধনে বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন। তাঁরা রাকিবুল ইসলামকে জীবিত উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
এ সময় রাকিবুল ইসলামের স্ত্রী সপ্না ইয়াসমিন বলেন,আমার স্বামী নিখোঁজের ২২ দিন পার হলেও এখনো কোনো খোঁজ পাইনি। প্রশাসন চেষ্টা করছে বলছে,কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আমার স্বামীকে যারা নিয়ে গেছে, তাদের বিচার চাই। আমার স্বামী জীবিত না মৃত এটার অন্তত একটি নিশ্চিত খবর জানতে চাই। তিন সন্তান নিয়ে আমি অসহায় হয়ে পড়েছি।
 
রাকিবুল ইসলামের ভাই আশরাফুল ইসলাম বিদ্যা বলেন,আমার ভাই আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর আয়েই সংসার চলত,আমার পড়াশোনার খরচ চলত। এখন আমরা দিশেহারা। প্রশাসনের কাছে অনুরোধ,দ্রুত ব্যবস্থা নিয়ে আমার ভাইকে উদ্ধার করা হোক।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান