সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন ঘিরে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে চলচ্চিত্রাঙ্গন। একাধিকবার বিভিন্ন পদে নির্বাচিত হওয়া চিত্রনায়ক জয় চৌধুরী এবার সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।
দৈনিক সকালের সময়-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয় চৌধুরী জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পরই তিনি তার প্যানেলের সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। পাশাপাশি কে সভাপতি পদে প্রার্থী হবেন, সেটিও তখনই জানানো হবে।
বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ এপ্রিল। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ের শেষ কিংবা আগস্টের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নির্বাচন প্রসঙ্গে জয় চৌধুরী বলেন, “আমাদের প্যানেল ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। তফসিল ঘোষণার পরপরই তারকানির্ভর প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেব। আশা করছি, বরাবরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে শিল্পীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।”
এদিকে, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। এছাড়াও আসন্ন নির্বাচনে চিত্রনায়ক মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজল অংশ নিতে পারেন বলে চলচ্চিত্র মহলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
সব মিলিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন ঘিরে তারকাদের মধ্যে প্রতিযোগিতার উত্তাপ বাড়ছে, যা চলচ্চিত্রাঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আবিদ রহমান / আবিদ রহমান
ধারাবাহিকে ফিরছেন মাহি
আট বছর পর বড়পর্দায় প্রীতি!
লাবণ্য ফটো সুন্দরী ২০২৬ এর শুভ মহরত অনুষ্ঠিত
‘ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয়’
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে নতুন পর্ব
মাহি আসছেন তিন রূপে
মানুষ যখন ধারণা করে চরিত্রের প্রশ্ন তোলে খুব কষ্ট হয়: প্রভা
হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি
শিল্পী জয়িতা রশীদের এগিয়ে চলার গল্প
কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
প্রথমবার সঞ্চালকের ভূমিকায় মাধুরী দীক্ষিত
শুটিংয়ে স্মৃতি বিভ্রাটে জেসমিন