ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৪-৪-২০২৬ রাত ১০:৪৫

ব্যাংকার্স ক্লাব রাজশাহী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সিটি ব্যাংককে ৫৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি। টসে জিতে এনআরবিসি ব্যাংক প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে  ১৩৪ রান করতে সক্ষম হয়। জবাবে ৮১ রান করে অলআউট হয় সিটি ব্যাংক। এ জয়ের মাধ্যমে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল এনআরবিসি ব্যাংক। ফাইনাল ম্যাচে ব্যক্তিগতভাবে ১৪ রান এবং ৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন এনআরবিসি ব্যাংকের রাজশাহী দলের অলরাউন্ডার মো.  মেহেদী হাসান আবীর।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ তারিখে আয়োজিত ফাইনাল ম্যাচের বিজয়ী দল এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান এর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ব্যাংকার্স ক্লাব রাজশাহীর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড ১) আমজাদ হোসেন খান। বাংলাদেশ বাংক রাজশাহী অফিসের পরিচালক  মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. অরুপ হায়দার, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, এনআরবিসি ব্যাংকের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার বিভাগের প্রধান তনুশ্রী মিত্র, রাজশাহী জোনের প্রধান অসীম কুমার দাস, রাজশাহী শাখার ব্যবস্থাপক আইজ্যাক নিউটন, ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হাবীবসহ বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত