ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

স্বপ্ন আর সম্ভাবনার পথে এগিয়ে চলেছে সাভেরা ওমেন্স ওয়ার্ল্ড


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ২৬-৪-২০২৬ দুপুর ১:৪৮

সবাই যখন বাঁধা নিয়ে ভাবছিল তখন তিনি খুঁজছিলেন সমাধান। পুঁজি বা সুযোগের অভাবকে অজুহাত না বানিয়ে নিজের দক্ষতাকে শক্তিতে রূপান্তর করাই ছিল তার প্রথম বিজয়- প্রিয় পাঠক বলছি নারী উদ্যোক্তা সাভেরা ওমেন্স ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ফারজানা আক্তারের কথা। নারীদের শাড়ী, থ্রি পিস,  বাহারী কারুকাজে মনকাড়া ডিজাইনের বিস্তর কালেকশন নিয়ে দিনভর ব্যস্ততায় মাঝে মাঝে অবসরটুকুও কেড়ে নেয় ফারজানার জীবন থেকে। তবুও দিনশেষে হাসিমুখে ভাবতে হয় আগামী দিনের পরিকল্পনা নিয়ে। নারীদের সাজ পোশাকের পাশাপাশি সাভেরা ফুডসের তৈরী  আটা, ময়দা, মসলাসহ নিত্য প্রয়োজনীয় পন্যগুলোও গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে ভূমিকা রাখছে সুনামের সাথে। 

সময়ের বাস্তবতায় জীবনের 
নিয়মে জীবন হয়তো অনেক দূর এগিয়ে যায় কিন্তু ক'জন পারে অনেকগুলো জীবনের গল্পকে সাথে নিয়ে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে। এমনই চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছেন নারী উদ্যোক্তা ও সংগঠক ফারজনা আক্তার। 

নারী উদ্যোক্তাদের সংগঠিত করা, বিভিন্ন উৎসব ও দিবস ঘিরে মেলার আয়োজন, সভা-সেমিনার, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষনসহ সুখী সমৃদ্ধ বাংলাদেশ বির্ণিমানে নিরলসভাবে কাজ করছে সাভেরা ওমেন্স ওয়ার্ল্ড।

সমাজের পিছিয়ে পড়া নারীদের আত্মবিশ্বাসী করে তোলা, সহায় সম্বলহীন নারীদের পাশে দাঁড়ানো,  যেকোনো গঠনমূলক উদ্যোগের সাথে মিলেমিশে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে চলা সাভেরা ওমেন্স ওয়ার্ল্ড এখন নারী উদ্যোক্তাদের মিলনমেলার এক অন্যতম প্লাটফর্ম।

দৈনিক সকালের সময়ের সাথে 
আলাপচারিতায় ফারজানা আক্তার জানান, যে কোন কাজে ইচ্ছে, আগ্রহ কিংবা পরিশ্রমের মানসিকতা সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যায় অনেকখানি। উদ্যোক্তা জীবনে ফারজানা আক্তারের 
শুরুর গল্পটা খুব সাদামাটা হলেও সময়ের বাঁকে বাঁকে এখন তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী এবং চিন্তাটাও অনেক সুদূরপ্রসারী।

স্বপ্ন আর সম্ভাবনাকে কাজে লাগিয়ে ফারজানার মতো সাহসী আর সংগ্রামী নারীরা  এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে- এমনই প্রত্যাশায় অপেক্ষার প্রহর গুনছে গ্রাম বাংলার হাজারো নারী উদ্যোক্তা।

এমএসএম / এমএসএম

চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট রেখে বান্দরবান ট্র্যাকিং সম্পন্ন করলো রিয়েলমি সি ১০০

সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিতে কমিউনিটি ব্যাংক

ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত

শারদীয় দুর্গা পূজার নিরাপত্তায় দায়িত্বপূর্ণ এলাকায় ৩,৪০০ সদস্য মোতায়েন করবে বাংলাদেশ কোস্ট গার্ড

লিভার ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

কমিউনিটি ইসলামিকের শরি’আহ্ সুপারভাইসরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত শরি’আহ্ নীতিমালা অনুসরণে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় গুরুত্বারোপ

আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি

বাজারে ফর্টিফাইড সয়াবিন তেলে ভারী ধাতু নেই: শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

আগামীকাল ৫৭তম বিশ্ব মান দিবস

দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস

আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান বিজ্ঞানচর্চা ও মেধাবিকাশে তরুণ শিক্ষার্থীদের পাশে কমিউনিটি ব্যাংক

ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি