নেত্রকোণায় ট্রাক ট্রাক্টর ট্যাংকলরী কভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি চন্দন,সম্পাদক সাদ্দাম
নেত্রকোনা জেলা ট্রাক,ট্রাক্টর,ট্যাংকলরী ও কভার্ডভ্যান মালিক সমিতি আংশিক কমিটি গঠিত হয়েছে। গত ৫ জানুয়ারি ২০২৬,সোমবার সংগঠনের প্রধান কার্যালয় ট্রাক স্ট্যান্ড,বারহাট্টা রোডে ওই কমিটি গঠন করা হয়।
জানা গেছে,নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। মোট পাঁচটি পদের বিপরীতে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। একই পদে একাধিক প্রার্থী না থাকায় সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে মোঃ আফাজ উদ্দিন খান চন্দন,সাধারণ সম্পাদক পদে মোঃ ফয়সাল আহম্মেদ সাদ্দাম,সাংগঠনিক সম্পাদক পদে আর্নব হোসেন, কোষাধ্যক্ষ পদে মোঃ শান্ত মিয়া এবং দপ্তর সম্পাদক পদে মোঃ আসিফ ইকবাল নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটি আগামী ৮ জানুয়ারি ২০২৬ থেকে ৭ জানুয়ারি ২০২৯ পর্যন্ত তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী সমিতির কার্যক্রম পরিচালনা করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট নবনির্বাচিত কমিটিকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এমএসএম / Aminur
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied