নেত্রকোণায় পুলিশের অভিযানে ১ হাজার ইয়াবাসহ ৩ মহিলা মাদক কারবারি আটক
নেত্রকোণায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট,নগদ টাকা,মোটরসাইকেল,ল্যাপটপ ও মোবাইল ফোনসহ ৩ জন মহিলা মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশের ওপর হামলা চালিয়ে আরও ৪ আসামিকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আল-মামুন সরকার এর সার্বিক তত্ত্বাবধানে সোমবার (২৭ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক সারে বারোটার সময় নেত্রকোণা মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী আল আমিন (৩২), মোঃ রাসেল (২৮), মোঃ বাবুল মিয়া (৪৮) ও মোঃ মুবিন (২৮)-কে আটক করে তাদের হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তাদের স্বজনসহ অজ্ঞাতনামা ৭-৮ জন নারী-পুরুষ লাঠি,লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে ৪ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
পরবর্তীতে থানা পুলিশের আরেকটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টুম্পা আক্তার (২৫),রেজিয়া (৪০) ও সানিয়া আক্তার (২৫)-কে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের বিভিন্ন স্থান থেকে আরও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট,মাদক বিক্রির নগদ ৪৬,৭৮৫ টাকা,২টি ল্যাপটপ,১২টি বাটন মোবাইল,১টি স্মার্টফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়াও হামলায় ব্যবহৃত ২টি লোহার রড ও ৩টি লাঠি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,আটক ও পলাতক আসামিরা একই পরিবারের সদস্য এবং দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে নেত্রকোণা মডেল থানাসহ জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার