ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কাস্টমস কর্মকর্তা হত্যা ও পর্নোগ্রাফি চক্রের মূল হোতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৭-৪-২০২৬ দুপুর ৪:১

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার ক্লুলেস হত্যা মামলায় অভিযুক্ত ৫ জন এবং টেলিগ্রাম ভিত্তিক পর্নোগ্রাফি বাণিজ্যের সাথে সম্পৃক্ত সাইবার অপরাধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (২৭ এপ্রিল) কাওরান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক এই তথ্য নিশ্চিত করেন।

ঘটনার বিবরণে জানা যায়, কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ৪১তম বিসিএস (নন-ক্যাডার) সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী গত ২৫ এপ্রিল নিখোঁজ হন। নিখোঁজের ১২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গত ২৬ এপ্রিল কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডে জড়িত মোঃ সোহাগ, ইসমাইল হোসেন জনি, এমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোঃ সুজন’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

অন্য এক অভিযানে র‍্যাব-৮ ভোলা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি সুসংগঠিত সাইবার অপরাধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন— মেরাজুর রহমান আরমান, বিল্লাল হোসেন অন্তর, রবি আলম মমিন, আল আমিন ইসলাম এবং হাসিব। এই চক্রটি মূলত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের ফেসবুক আইডি বা ব্যক্তিগত ডিভাইস হ্যাক করে অথবা প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে টেলিগ্রামের বিভিন্ন সিক্রেট চ্যানেলে অর্থের বিনিময়ে বিক্রি করত। তাদের মোবাইল ফোন থেকে প্রায় দেড় লক্ষ স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায় ৩৫০টি গ্রুপ ও চ্যানেল পাওয়া গেছে।

এছাড়া র‍্যাব আরও জানায়, গত ১৪ এপ্রিল দক্ষিণ কেরাণীগঞ্জে চীনা প্রকল্পে ডাকাতি ও চীনা নাগরিককে জখমের ঘটনায় ৭ ডাকাতকে এবং ২১ এপ্রিল পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। আইনের শাসন ও নিরাপত্তা নিশ্চিতে অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত