ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাউথইস্ট ইউনিভার্সিটিতে সামার ২০২৬ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৭-৪-২০২৬ বিকাল ৫:২৭

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ২০২৬ সালের সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে  ২৬ এপ্রিল ২০২৬। অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের চারটি স্কুলের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে প্রায় ১,১০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। স্কুল অফ বিজনেস স্টাডিজ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব ইনফরমেশন টেকনোলজির বিভিন্ন প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রথমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভাইভা নিয়ে ভর্তির জন্য বাছাই করা হবে। 

এদিন শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকবৃন্দও ক্যাম্পাসে আসে। তারা ক্যাম্পাসের পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, “সাউথইস্ট ইউনিভার্সিটি দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি, যেখানে আধুনিক সুযোগ-সুবিধা ও যুগোপযোগী পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক ও দক্ষতাভিত্তিক শিক্ষাদান নিশ্চিত করা হয়। তিনি বলেন, যে সকল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা তাদের শিক্ষালাভের চার বছরে নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মেধা, দক্ষতা, সফট স্কিল এবং অন্যান্য মানবিক গুণাবলিতে বিকশিত হবে। যা শুধুমাত্র তাদের ব্যক্তিগত ক্যারিয়ার গঠনেই সহযোগিতা করবে না, বরং দেশের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে যোগ্য করে করে তুলবে।” 

সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.), ও অনুষদের ডিনবৃন্দ  পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত