ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৭-৪-২০২৬ বিকাল ৬:৫০

আইএফআইসি ব্যাংক পিএলসি শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমকে আরো সুসংহত ও গ্রাহকসেবা উন্নয়নের লক্ষ্যে ইসলামিক ব্যাংকিং লোগো উন্মোচন ও স্লোগান ঘোষণা করেছে। একই সঙ্গে গ্রাহকদের জন্য আরো সহজ, দ্রুততর ও কার্যকর সেবা নিশ্চিত করতে পাঁচটি ইসলামিক ব্যাংকিং উইন্ডো এবং সারা দেশে ইসলামিক ব্যাংকিং সেবা ডেস্ক এর উদ্বোধন করা হয় । 
রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে লোগোটি উন্মোচন করেন এবং “শুদ্ধতা ও বরকতের সমন্বয়” শীর্ষক স্লোগান ঘোষণা করেন। একই সঙ্গে তিনি শাখা ও উপশাখায় ব্যাংকিং সেবা ডেস্ক কার্যক্রমের শুভ সূচনা ঘোষণা করেন। এ সময় অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা বলেন, “আইএফআইসি ব্যাংকে ইসলামিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের অংশ হিসেবে স্লোগান, লোগো এবং সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। অদূর ভবিষ্যতে গ্রাহকদের জন্য আরও উদ্ভাবনী ও চাহিদাভিত্তিক নতুন প্রোডাক্ট বাজারে আনা হবে।প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বলেন, “বাংলাদেশে ইসলামিক ব্যাংকিংয়ের চাহিদা ও প্রবৃদ্ধি অত্যন্ত আশাব্যঞ্জক। আইএফআইসি ব্যাংকের শক্তিশালী নেটওয়ার্ককে কাজে লাগিয়ে তরুণরাই হবে এ খাতের সম্প্রসারণের চালিকাশক্তি। আমাদের লক্ষ্য হলো সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তরুণদের দক্ষতা ও গ্রাহকবান্ধব সেবার মানকে আরো সুদৃঢ় করা।”
পরিশেষে, ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান  মোহাম্মদ জামাল উদ্দীনের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Aminur / Aminur

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন