ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৭-১০-২০২১ দুপুর ৩:৫৪

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।   
বৃহস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, উপজেলা প্রকৌশলী আহমদ রফিক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিনয় কুমার পাল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিমল কুমার কুন্ডু, সিভিল ডিফেন্স অব ফায়ার সার্ভিসের কর্মকর্তা এনামুল হক প্রমুখ। 
এবছর উপজেলার ৮৯টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গোৎসব।  প্রতিটি মন্ডপে স্বাস্থ্যবিধি মেনে এবারও সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। 
দূর্গোৎসব উপলক্ষে আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে শাহজাদপুর উপজেলাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে ঘোষণা দেন আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকেও রাখা হবে স্বজাগ দৃষ্টি।

এমএসএম / এমএসএম

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা

নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি

ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক

চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার

হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার

কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং