ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস: শব্দদূষণ নিয়ন্ত্রণে বিধিমালা বাস্তবায়নের দাবিতে মাসব্যাপী ক্যাম্পেইন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৮-৪-২০২৬ দুপুর ২:২০

শব্দদূষণকে একটি ‘নীরব ঘাতক’ হিসেবে চিহ্নিত করে এর ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে মাসব্যাপী কর্মসূচি পালন করেছে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট। আমেরিকার ‘সেন্টার ফর হিয়ারিং এ্যান্ড কমিউনিকেশন’ (সিএইচসি) কর্তৃক নির্ধারিত আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭, ৩৩ এবং ৩৪ নম্বর ওয়ার্ডের ৯টি স্কুল ও একটি হাউজিং সোসাইটিতে এই ক্যাম্পেইন পরিচালিত হয়।

ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ-এর এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ঢাকার বিভিন্ন স্থানে শব্দের মাত্রা ১২০ থেকে ১৩২ ডেসিবেল পর্যন্ত পৌঁছায়, যা স্বাভাবিক মাত্রার চেয়ে কয়েক গুণ বেশি। মূলত যান্ত্রিক যানের অহেতুক হর্ন, কলকারখানার শব্দ, নির্মাণকাজের যন্ত্র এবং উচ্চশব্দে মাইক ব্যবহারের ফলে এই দূষণ ভয়াবহ আকার ধারণ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পরিবেশ দূষণের কারণে সৃষ্ট ৩০টি কঠিন রোগের অন্যতম কারণ এই শব্দদূষণ, যা হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অনিদ্রা ও শ্রবণশক্তি হ্রাসের মতো জটিল সমস্যার সৃষ্টি করে।

ক্যাম্পেইন চলাকালীন বক্তারা জানান, শব্দদূষণে ট্রাফিক পুলিশ, গাড়িচালক ও পথচারীরা ক্ষতিগ্রস্ত হলেও শিশু, শিক্ষার্থী ও হাসপাতালের রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অতিমাত্রার শব্দ মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ২০০৬ সালের বিধিমালা অনুযায়ী হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হলেও বাস্তবে সেখানে মানমাত্রার দ্বিগুণ শব্দ উৎপন্ন হচ্ছে।

পরিবেশ রক্ষায় গত ২৪ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত নতুন ‘শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’-এর কঠোর বাস্তবায়নের দাবি জানানো হয় এই ক্যাম্পেইন থেকে। কর্মসূচিতে উত্থাপিত অন্যান্য দাবির মধ্যে রয়েছে—লাইসেন্সপ্রাপ্ত চালকদের শব্দদূষণ বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ প্রদান, হাইড্রোলিক হর্ন সম্পূর্ণ নিষিদ্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক পাঠদান এবং অযথা হর্ন বাজানোর দায়ে ট্রাফিক পুলিশ কর্তৃক উচ্চ হারে জরিমানা আদায় নিশ্চিত করা। শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি নাগরিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন আয়োজকরা।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত