সিরাজগঞ্জ-৬ আসনে আ’লীগের মনোনয়ন পেলেন মেরিনা জাহান কবিতা
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন মেরিনা জাহান কবিতা। তিনি দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আ’লীগের সংসদীয় ও স্থানীয় সরকার বোর্ডের বৈঠকে এই মনোনয়ন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও আ’লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৃহস্পতিবার সকালে বৈঠকটি শুরু হয়ে চলবে আগামী শনিবার পর্যন্ত। আগামীকাল শুক্রবার ও শনিবার স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সারাদেশের প্রায় সাড়ে আট’শ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চুড়ান্ত করবেন ক্ষমতাসীন দলটি।
কেন্দ্রীয় নেতারা বলছেন, আ’লীগের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী সবাইকে দলীয় ফরম কেনার সুযোগ দিলেও মনোনয়নে প্রধান্য পাবে তৃণমূলের সুপারিশ।
জানা যায়, ক্ষমতাসীন দল ও জোটের অনেকেই সিরাজগঞ্জ-৬ আসন থেকে মনোনয়ন চান। আ’লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলেন ১১ জন। এর মধ্যে ছিলেন এ আসনের দুইবারের সংসদ সদস্য কেন্দ্রীয় আ’লীগের সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য চয়ন ইসলাম ও তার বোন আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা।
উল্লেখ্য, আগামী ২ নভেম্বর সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন ও ১০টি পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১ অক্টোবর, আপিল ১২-১৪ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর ও প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর।
এর আগে, সাবেক সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা
নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯
জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি
ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক
চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার
হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন
অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার
কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং