বিশ্ববাজারে বাংলাদেশ হবে নিরাপদ খাদ্যের বিশ্বস্ত কেন্দ্র: ওয়েবিনারে বক্তাদের আশাবাদ
বিশ্বব্যাপী নিয়ন্ত্রক তথ্য ও বাজার বিশ্লেষণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ChemLinked, China এর উদ্যোগে “বাংলাদেশে খাদ্য নিরাপদতা ব্যবস্থা: বিধিবিধান, প্রয়োগ এবং আমদানি-রপ্তানি সম্মতির পথনির্দেশ” শীর্ষক একটি আন্তর্জাতিক ওয়েবিনার গতকাল ২৮ এপ্রিল ২০২৬ তারিখ অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্যশিল্প ও উৎপাদন) অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব। গুরুত্বপূর্ণ এই আলোচনায় বাংলাদেশ ছাড়াও চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, আমেরিকা, ইউরোপ, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে প্রায় ১৩৫ জন প্রতিনিধি ও অংশীজন অংশগ্রহণ করেন।
ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপক তার বক্তব্যে বাংলাদেশের খাদ্য নিয়ন্ত্রণ ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ অন্যান্য কর্তৃপক্ষসমূহের দায়িত্ব, বিদ্যমান খাদ্য আইন এবং বিধিবদ্ধ কাঠামোর ওপর আলোকপাত করেন। নিয়ন্ত্রক সংস্থার প্রয়োগ ও তদারকি ব্যবস্থা, বিশেষ করে পরিদর্শন, নমুনা সংগ্রহ, ল্যাবরেটরি বিশ্লেষণ এবং নজরদারি প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া তিনি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। বিএফএসএ কর্তৃক প্রণীত ১৩টি গুরুত্বপূর্ণ রেগুলেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
পাশাপাশি তিনি জানান, Codex Alimentarius Commissionসহ অন্যান্য রেগুলেটরি সংস্থা যেমন- US FDA, EU, Health Canada এবং ভারতের FSSAI-এর বিধিবিধানের সাথে সামঞ্জস্য রেখে আরও ১০টি হারমোনাইজকৃত খসড়া রেগুলেশন প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। এসব রেগুলেশনের কার্যক্রম সম্পন্ন হলে দেশে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ কাঠামো এবং আন্তর্জাতিক বাজারে আমদানি ও রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।
অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বক্তব্যে উল্লেখ করেন যে, ০৪ মার্চ ২০২৪ তারিখ থেকে অদ্যাবধি বিএফএসএ তাইওয়ান, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ওমান, ইতালি, তুরস্ক ও স্পেনসহ মোট ১৩টি দেশে খাদ্যপণ্য রপ্তানির জন্য ১৪০টি ই-হেলথ সার্টিফিকেশন ইস্যু করেছে। আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজতর করতে ‘ই-হেলথ সার্টিফিকেশন’ (e-Health Certification)-এর গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয়। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে Traceability, HACCP এবং FSSC 22000-এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত খাদ্য নিরাপদতার মানদণ্ড অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
উক্ত আলোচনায় আমদানিকৃত খাদ্যের বাণিজ্য সহজীকরণ প্রক্রিয়া এবং রপ্তানি বাণিজ্যের প্রসারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) কর্তৃক ‘ই-হেলথ সার্টিফিকেশন’ (e-Health Certification)-এর অপরিহার্যতা বিশেষভাবে গুরুত্ব পায়। একইসঙ্গে খাদ্য নিরাপদতা নিশ্চিতকরণে পণ্যের মানদণ্ড, লেবেলিং এবং বাংলাদেশের পরিবর্তনশীল নিয়ন্ত্রণ ব্যবস্থার ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হয়। বৈশ্বিক খাদ্য সংশ্লিষ্ট অংশীদারদের জন্য প্রয়োজনীয় কৌশলগত সুপারিশ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের খাদ্য নিরাপদতা বিধিবিধান, প্রয়োগ এবং আমদানি-রপ্তানি নীতির একটি তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপিত হয় এবং এ বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।
খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত প্রতিটি পর্যায়ে (Farm to Fork) নিরাপদতা বজায় রাখার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ গুরুত্বের সাথে তুলে ধরা হয়। বিশেষ করে খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রোধ, হাইজিন ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার ওপর জোর দেওয়া হয়।
বিএফএসএ বর্তমানে প্রধানত তিনটি পদ্ধতিতে এনফোর্সমেন্ট ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে: খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষা, খাদ্য স্থাপনা পরিদর্শন এবং বিশেষ মনিটরিং কার্যক্রম। সংস্থাটির প্রধান কার্যালয়ে দুটি সুসজ্জিত মিনি ল্যাবের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য নমুনা পরীক্ষা সম্পন্ন করে আসছে। পাশাপাশি, মাঠ পর্যায়ে খাদ্য তদারকি ও নজরদারি জোরদার করতে দেশের ৮টি বিভাগে ৮টি ভ্রাম্যমাণ ল্যাবরেটরি (Mobile Laboratory) এবং ৭২টি মিনিল্যাব বর্তমানে খাদ্য নমুনা পরীক্ষার কাজে সক্রিয় রয়েছে। তিনি ২০২৪-২৫ অর্থবছরের নমুনা সংগ্রহ সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরে বলেন যে, বিএফএসএ-এর মাঠ পর্যায়ের ল্যাবে ৬,৫৮১টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ৩,৭৯৫টি মানসম্মত এবং ২,৭৮০টি ক্ষতিকর হিসেবে চিহ্নিত হয়। এছাড়া, ৮টি মোবাইল ল্যাবের মাধ্যমে ৯,৪২৬টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ৭,৮৭৯টি মানসম্মত এবং ১,৫৪২টি মানহীন পাওয়া যায়।
এমএসএম / এমএসএম
ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
“গ্লোবাট ট্রিপল বোনাস অফার” কনজ্যুমার ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত
ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৯তম সভা অনুষ্ঠিত
রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার
কমিউনিটি ব্যাংকের SICIP উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য
বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে দুইটি পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত
প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা বলেন
মিলার্স ফর নিউট্রিশন কান্ট্রি কনক্লেভ ২০২৬: পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের অঙ্গীকার