ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ভোটকেন্দ্রে সংঘর্ষ


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ৭-১০-২০২১ রাত ১১:২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচনে একটি ভোটকেন্দ্রে জনতার সঙ্গে সংঘর্ষে র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় র‌্যাব আত্মরক্ষার্থে এক রাউন্ড এসএমজির গুলি ছোড়ে বলে সাংবাদিককে  জানিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. জাকারিয়া।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের কাসিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাসিমপুর ভোটকেন্দ্রের পাশে নৌকা প্রার্থীদের সমর্থকদের ক্যাম্পেইন সেন্টার ও অস্থায়ী দোকান সরাতে বলেন র‌্যাব সদস্যরা। স্থানীয় লোকজনকে ওই জায়গায় জটলা না বেঁধে সরে যেতে বলেন তারা। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয় এক র‌্যাব সদস্যের।

স্থানীয় লোকজন কথা না শুনলে একপর্যায়ে লাঠিচার্জ শুরু করে র‌্যাব। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় লোকজন র‍্যাবের ওপর আক্রমণ করে। এ ঘটনায় বাহিনীটির এক সদস্য আহত হন। পরে র‌্যাব সদস্যরা গুলি ছুঁড়লে আতংকিত হয়ে স্থানীয় জনতা পালিয়ে যায়। এ ঘটনায় প্রায় আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। তবে আহত র‌্যাব সদস্যের নাম জানা যায়নি।

এদিকে খবর পেয়ে মৌলভীবাজার পুলিশ সুপার মো. জাকারিয়া পরিদর্শন করে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার নির্দেশ দেন। পুলিশ সুপার জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। আত্মরক্ষার্থে র‌্যাব এক রাউন্ড এসএমজির গুলি ছুঁড়েছে।

জানতে চাইলে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার বাসু দত্ত চাকমাকে মুঠোফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ না করায় র‌্যাবের বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২১ মে উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব মৃত্যুবরণ করায় এই উপজেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে মোট ভোটার ২লাখ ৩৩ হাজার ৯১৬ জন। এ নির্বাচনে নৌকার প্রার্থী ভানু লাল রায়, জাতীয় পার্টির মিজানুর রব (লাঙ্গল) ও আওয়ামী লীগের বিদ্রোহী দুই স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা (আনারস) ও আফজল হক (ঘোড়া) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী