যমুনা ব্যাংক, বিআরএইচসি এবং শীর্ষস্থানীয় চীনা হাসপাতালের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর
বাংলাদেশি রোগীদের জন্য চীনে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যমুনা ব্যাংক পিএলসি, বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার (বিআরএইচসি) এবং চীনের শেনজেন হেংশেং হাসপাতাল ও গুয়াংজু ফোসান চ্যানচেং হাসপাতালের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে রাজধানীর গুলশানে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে যমুনা ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম, বিআরএইচসি’র অপারেশনস বিভাগের উপ-ব্যবস্থাপক আবিদুর রহমান, গুয়াংজু ফোসান চ্যানচেং হাসপাতালের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের ব্যবস্থাপক লিউ ওয়েনজুয়ান এবং শেনজেন হেংশেং হাসপাতালের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ঝাং ফান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে শেনজেন হেংশেং হাসপাতালের মার্কেটিং ম্যানেজার গুও চেং ঝুও, ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টারের পরিচালক উ পেং এবং বিআরএইচসি’র নির্বাহী পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক) প্রকৌশলী মো. মোজাম্মেল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় যমুনা ব্যাংক পিএলসি’র কার্ডধারী গ্রাহকরা চীনে চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। বিশেষ করে মোট চিকিৎসা ব্যয় ২০,০০০ আরএমবি অতিক্রম করলে শর্তসাপেক্ষে মোট খরচের ওপর সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করা যাবে। বিআরএইচসি এই প্রক্রিয়ায় প্রধান মেডিকেল ফ্যাসিলিটেটর হিসেবে রোগী রেফারেল, ভিসা সহায়তা এবং হাসপাতাল সমন্বয়ের দায়িত্ব পালন করবে। এই সমঝোতার অধীনে অনকোলজি, চক্ষু ও অস্থি চিকিৎসাসহ ১২টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত চীনা হাসপাতাল বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদান করবে।
যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের লক্ষ্য গ্রাহকদের নাগালে বিশ্বমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এই চুক্তির ফলে যমুনা ব্যাংকের কার্ডধারীরা চীনে উন্নত চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে কার্যকর সুবিধা পাবেন।” বিআরএইচসি’র নির্বাহী পরিচালক মো. মোজাম্মেল হক এবং উপ-ব্যবস্থাপক আবিদুর রহমান জানান, এই উদ্যোগ বাংলাদেশি রোগীদের জন্য বিশেষজ্ঞ পরামর্শ ও চিকিৎসা প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করবে, যা মেডিকেল ট্যুরিজম খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন