ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় আড়ানী ইউপি চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২১ রাত ১১:২৬
বাঘা উপজেলার আসন্ন ৬নং আড়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ও চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামরুল হোসেন ।
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ইউনিয়ন এর বিভিন্ন হাটে বাজারে, পাড়া মহল্লায় নিজ সমর্থিত নেতা কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ, উঠান বৈঠক সহ মানুষের কাছে দোয়া  প্রার্থনা করছেন তিনি। বুধবার(৭ অক্টোবর) বিকেল হতে সন্ধ্যার পরেও আড়ানী  ইউনিয়ন এর হরিপুর রাজমনি বাজারে এক উঠান বৈঠক এর আয়োজন করেছিলেন চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ সামরুল হোসেন এর সমর্থিত নেতা কর্মীরা। 
 
উক্ত উঠান বৈঠকে  উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তুজাম উদ্দিন, ৪ নং ওয়ার্ড সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক মুন্টু আলী , ৫নং  ওয়ার্ড সভাপতি মুক্তার হোসেন, সহ সভাপতি আক্কাস আলী, ৭ নং ওয়ার্ড সুলতান আলী, ৮ নং ওয়ার্ড সভাপতি পিন্টু, ৯ নং ওয়ার্ড সভাপতি নবাব আলী , সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম (হাইডোজ), ছাত্রলীগ ইউনিয়ন সভাপতি আব্দুর রহমান বাঁধন সহ ইউনিয়ন আওয়ামী লীগের নবীন -প্রবীন নেতা কর্মী ও প্রায় ২শতাধিক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 
 
 আড়ানী  ইউনিয়ন আওয়ামী লীগ এর বিভিন্ন নেতা বক্তব্যে বলেন, অধ্যক্ষ সামরুল হোসেন উচ্চ শিক্ষিত এবং আন্তরিক স্বভাবের মানুষ। নিজ অর্থায়নে ইউনিয়ন এর বিভিন্ন মসজিদ, মাদরাসা, কবরস্থান ও মন্দিরের উন্নয়ন কাজে সহায়তা প্রদান করতে দেখা যায় তাকে। এছাড়াও  করোনা কালীন ও প্রাকৃতিক দূর্যোগের সময় সামরুল হোসেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভালো ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাইলফলক ও নির্দেশনা অনুসারে কোভিড- ১৯ তথা করোনা কালীন সময়ে ৬নং আড়ানী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গরীব দুঃখী মেহনতী মানুষের খোঁজ খবর নিয়ে তাদের পাশে থেকে নিজ অর্থায়নে ত্রাণ সামগ্রী, মাস্ক, সাবান ও জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা ছাড়াও করোনায় আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে বিভিন্ন সহায়তা প্রদানের পাশাপাশি মনোবল ও সাহস জুগিয়েছে সে । গত বর্ষা মৌসুমে ৬নং আড়ানী ইউনিয়নে বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যা কবলিত মানুষের পাশে দাড়িয়ে খাদ্য সামগ্রীর পাশাপাশি অর্থনৈতিক সহায়তা সহ নিজ খরচে খাল কেটে পানি নিস্কাশনের ব্যবস্থা করে জন দূর্ভোগ এড়ানো সহ সাধারণ মানুষদের পানি বন্দীর হাত থেকে রক্ষা করার  সার্বিক সহযোগিতা করেছে সামরুল হোসেন। 
 
চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ সামরুল হোসেন  বলেন, আমি গভীর শ্রদ্ধাভরে স্বরণ করি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তার পরিবারের নিহত সকল শহীদদেরকে। সেই সাথে শ্রদ্ধাভরে স্বরণ করি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতা কে। আমি একজন মুজিব আদর্শের সৈনিক। 
 
ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগি সংগঠনের সকল নেতা কর্মীর আপদে বিপদে সর্বদা সাধ্যমত পাশে থাকে। মহামারি করোনা পরিস্থিতিতেও অসহায় মানুষের পাশে ছিলাম এবং সার্বিক সহায়তা প্রদান করেছি। আড়ানী ইউনিয়ন এর অধিকাংশ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি - সাধারণ সম্পাদক আমাকে সমর্থন করে আমার প্রচার-প্রচারণা করছেন। 
 
তিনি আরও বলেন, আমি শাসক হিসেবে নয় আপনাদের সেবক হিসেবে সেবা করতে চাই।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারাজীবন আপনাদের সেবায় নিজেকে নিয়জিত রাখতে পারি।

এমএসএম / এমএসএম

এমপি আলমগীর ফরিদের প্রচেষ্টায় মহেশখালীর বৃহৎ ৫টি ইউনিয়ন ভেঙ্গে নতুন ৫ ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু

চাঁদপুরে খাবার তৈরি কারখানা সহ দুই প্রতিষ্ঠানের জরিমানা

চৌগাছার সফল লিচু চাষি আশাদুল ৬বিঘা জমির ৭৫টি গাছ হতে এ বছর ১৫ লাখ টাকার লিচু বিক্রির আশা

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন