ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

পিছিয়ে যেতে পারে বাংলাদেশের আরব আমিরাত যাত্রা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২১ দুপুর ১০:২৪

বেশ নাটকীয়তার পর গত ৩ অক্টোবর মধ্যরাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ওমান যায় বাংলাদেশ। ওমানে ৪ দিন অনুশীলন ক্যাম্পের পর আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে সেখানে আইসিসির স্বীকৃত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদরা। এই যাত্রা নির্ধারিত সময়ে না হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন দলের সঙ্গে থাকা নির্বাচন হাবিবুল বাশার সুমন।

হাবিবুল বাশার সুমন বলেন, ‘আগামীকাল (শুক্রবার) একটা প্রস্তুতি ম্যাচ রয়েছে এরপর ৯ তারিখে আমাদের দুবাই যাওয়ার কথা ছিল। ওখানে দুটো প্রস্তুতি ম্যাচ রয়েছে। তবে ৯ তারিখে যাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এদিন না যেতে পারলেও পরের দিন যাব ইনশা আল্লাহ। আশা করি প্র্যাক্টিস ম্যাচগুলার আগে পৌঁছাতে পারলেই হবে। তারপর আবারও ওমানে ফিরে আসব, তখনই মূলত আমাদের বিশ্বকাপ শুরু হবে।’

সূচি অনুযায়ী ৯ অক্টোবর আরব আমিরাতে গিয়ে সেখানে ১০ তারিখে কোয়ারেন্টাইন শেষে ১১ তারিখে অনুশীলনে নামবে টাইগাররা। তবে যাত্রা একদিন পিছিয়ে গেলে অনুশীলনের সুযোগ পাবে না। সরাসরি ১২ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচে নেমে পড়তে হবে টাইগারদের। সুমন অবশ্য পরিষ্কার করেননি ঠিক কী কারণে যাত্রা বিলম্বিত হতে পারে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে ১৩ অক্টোবর আবার অনুশীলনের পর ১৪ তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ তারিখ ওমান ফিরে যাবে বাংলাদেশ দল। ১৬ অক্টোবর ফ্লাডলাইটের আলোর নিচে অনুশীলন। ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। বর্তমানে ওমানে অনুশীলন করছেন রিয়াদরা।

ওমানের কন্ডিশনিং ক্যাম্প নিয়ে সুমন বললেন, ‘ওমানে আগে এসে ভালোই হয়েছে আমি মনে করি। কেন না ওমানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছি। তাছাড়া আমিরাতে হবে অফিসিয়াল অনুশীলন ম্যাচগুলো। তাই আপাতত সবকিছু ভালোই মনে হচ্ছে এখনও।’

এমএসএম / এমএসএম

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি