আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতির প্রস্তুতি: ডেমরা হতে পিস্তল ও র্যাব সরঞ্জামসহ ২ ডাকাত গ্রেপ্তার
রাজধানীর ডেমরা এলাকা হতে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক ও সরঞ্জাম ব্যবহার করে ডাকাতির প্রস্তুতিকালে দুই জন ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে তাদের নিকট হতে থানা হতে লুট হওয়া ০২ সেট হ্যান্ডকাপ, ০১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এ্যামোনিশন, মাইক্রোবাস, র্যাবের কটি ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
শনিবার (০২ মে ২০২৬) কারওয়ান বাজারস্থ র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক সাংবাদিকদের এ তথ্য জানান।
র্যাব জানায়, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ও পোশাক ব্যবহার করে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ডেমরা থানাধীন আমান মার্কেট মেন্দিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংঘবদ্ধ ডাকাত চক্রের অন্যতম সদস্য মো. আলামিন ওরফে মোটা আলামিনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী একই দিন বেলা ১১টায় মেন্দিপুর বাজার হতে প্রায় ৮০০ মিটার দূরবর্তী হাজী সিএনজি পাম্প এলাকা হতে তাঁর সহযোগী চালক মো. রায়হানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাঁদের নিকট হতে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৪ রাউন্ড গুলি, ০১টি মাইক্রোবাস, ০২টি ভুয়া গাড়ির নাম্বার প্লেট, ০৬টি র্যাব কটি, ০২টি হ্যান্ডকাপ, ০১টি ওয়াকিটকি, ০১টি পুলিশ লেখা স্টিকার, ০১টি লেজার রশ্মি লাইট, ০২টি পুলিশ বাটন, ০১টি ওয়াইফাই পকেট রাউটার, ০১টি সেনাবাহিনীর মাস্ক এবং ০২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তাঁরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস আটক করে কখনও র্যাব পরিচয়ে অস্ত্র প্রদর্শন করে যাত্রীদের সর্বস্ব লুট করে পালিয়ে যেতেন। চক্রটি আলামিনের নেতৃত্বে কখনও পুলিশের ট্যাগ ব্যবহৃত গাড়ি নিয়ে, আবার কখনও যৌথ অভিযানের নামে সেনাবাহিনীর মাস্ক পরিহিত অবস্থায় ডাকাতি করত। গ্রেপ্তারকৃত আলামিন পূর্বে ইট-বালি ও মুরগির ব্যবসা করলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। অন্য সদস্য মো. রায়হান পেশায় একজন চালক। তিনি ডাকাতির ধরণ অনুযায়ী যানবাহন সরবরাহ করে নিজে চালকের ভূমিকা পালন করতেন এবং ঘটনাস্থল পর্যবেক্ষণ ও মালামাল পরিবহনের দায়িত্ব পালন করতেন।
গ্রেপ্তারকৃত আলামিন গত ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে র্যাব পরিচয়ে ৭১ লক্ষ টাকা ডাকাতির মামলার আসামি। এছাড়া গত ২৫ মে ২০২৫ তারিখেও ডাকাতি মামলায় র্যাব কর্তৃক গ্রেপ্তার হয়ে তিনি জামিনে মুক্তি পান এবং পুনরায় অপরাধ কর্মকাণ্ড শুরু করেন। তাঁর বিরুদ্ধে ঢাকা মহানগরীর খিলগাঁও, মুগদা, কেরানীগঞ্জ, টাঙ্গাইল সদর এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ডাকাতি, চুরি ও অস্ত্র মামলাসহ সর্বমোট ০৮টি মামলা রয়েছে।
র্যাব ফোর্সেস জানায়, আইনের শাসন সমুন্নত রাখা এবং নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বিএমইউতে টিচিং মেথডলোজি এন্ড এ্যাসেসমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ ও উন্নত সেবার অঙ্গীকার
৪০ বছরে পদার্পণ করলো আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড
ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা
নেপালে ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬ অনুষ্ঠিত
আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতির প্রস্তুতি: ডেমরা হতে পিস্তল ও র্যাব সরঞ্জামসহ ২ ডাকাত গ্রেপ্তার
শ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশন
শ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশন
কক্সবাজারে পরিবেশবান্ধব খেলনা ও শিক্ষা উপকরণ নিয়ে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত
যমুনা ব্যাংক, বিআরএইচসি এবং শীর্ষস্থানীয় চীনা হাসপাতালের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর
গ্রামীন ফোনের বিরুদ্ধে শ্রমিক কর্মচারীদের বকেয়া ৫% WPPF আদায়ের লক্ষ্যে মানববন্ধন