৪০ বছরে পদার্পণ করলো আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড
৪০ বছরে পদার্পণ করলো আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। ৩০ এপ্রিল কেক কাটার মাধ্যমে প্রধান কার্যালয়সহ দেশের সকল শাখায় এই আয়োজন উদযাপিত হয়। প্রধান কার্যালয়ের আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসক জনাব মামুনুর রহমান মহোদয়। আরও উপস্থিত ছিলেন আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসক মহোদয়কে সহায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের ৩ কর্মকর্তা। এছাড়াও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজনের শুরুতে দীর্ঘদিন ধরে যারা এ ব্যাংকের সঙ্গে যুক্ত আছেন, তাদের স্মৃতিচারণ ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়। এরপর ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া মাহফিল এবং পবিত্র সূরা পাঠ অনুষ্ঠিত হয়। আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের সকল শাখায় শাখা ব্যবস্থাপকবৃন্দের তত্ত্বাবধানে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এ বিশেষ আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার মাইলফলক উদযাপন করা হয় এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীর পথচলায় নতুন প্রত্যয়ের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রশাসক বলেন, “এখন সময় নতুনভাবে ভাবার, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার, এবং নিজেদের সক্ষমতা নতুনভাবে প্রমাণ করার।” গ্রাহক, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের অব্যাহত সহযোগিতা ও আস্থার জন্য আইসিবি ইসলামিক ব্যাংক আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
এমএসএম / এমএসএম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে "নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হল
টেকাথন ন্যাশনালস ২০২৬-এ সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কৃতিত্ব
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের সাফল্য, ১১ জনের মধ্যে ৭ জন বৃত্তিপ্রাপ্ত
জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো
এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত
এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত
বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো
‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি
সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন
এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা
আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু