পটুয়াখালীর মির্জাগঞ্জে বাঁধ সংস্কারে উপড়ে ফেলা হয়েছে দুই শতাধিক গাছ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বেরীবাঁধ ও সড়ক সংস্কারের নামে প্রায় ৩০ বছর আগে রোপণ করা বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে স্থানীয় গাছের মালিক ও উপকারভোগীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে তারা দাবি করেছেন।
স্থানীয়দের অভিযোগ, বেরীবাঁধ সংস্কারের সময় নিয়ম না মেনে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে গাছ গুলো বেকু মেশিন (এস্কেভেটর) দিয়ে উপড়ে ফেলা হয়েছে। ফলে একদিকে যেমন উপকারভোগীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যদিকে সরকারও সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
সরেজমিনে দেখা যায়,আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামে শ্রীমন্ত নদীর পাড়ে বেরীবাঁধ সংস্কারের কাজ চলছে। কিসমত ঝাটিবুনিয়া থেকে উত্তর ঝাটিবুনিয়া পর্যন্ত সড়কের পাশে লাগানো মেহগনি, রেইন্ট্রি ও চাম্বলসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০০টি গাছ বেকু মেশিন দিয়ে উপড়ে ফেলা হয়েছে। উপড়ে ফেলা এসব গাছ সড়কের পাশে এবং ফসলি জমিতে লুটিয়ে পড়ে আছে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বেরীবাঁধে বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে স্থানীয় বাসিন্দারা অংশীদার হিসেবে যুক্ত ছিলেন। কাঠালতলী থেকে মহিষকাটা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই বেরীবাঁধের একটি অংশ—প্রায় ১ হাজার ১০০ মিটার এলাকায় বর্তমানে সংস্কার কাজ চলছে। স্থানীয় উপকারভোগীদের ভাষ্য অনুযায়ী, উপড়ে ফেলা এসব গাছের বাজার মূল্য প্রায় ছয় থেকে সাত লাখ টাকার মত।
স্থানীয় বাসিন্দা ও উপকারভোগী আব্দুল সাত্তার মল্লিক বলেন, ‘টেন্ডারের মাধ্যমে গাছ গুলো বিক্রি করলে উপকারভোগী (জমির মালিক) বিক্রিত টাকার শতকরা ৬৫ ভাগ, রাজস্ব খাতে ১০ ভাগ, পানি উন্নয়ন বোর্ড ২০ ভাগ এবং ইউনিয়ন পরিষদ ৫ ভাগ টাকা পাওয়ার কথা ছিল। এখন মনে হচ্ছে সবই চলে গেছে।’
উপকারভোগী মো. লিটন হাওলাদার (৪২) বলেন, ‘বন বিভাগের সহায়তায় আমরা প্রায় ৩০ বছর আগে এসব গাছ লাগিয়েছিলাম। গাছ গুলো এখন বিক্রির উপযোগী হয়েছে। কিন্তু পাউবোর ঠিকাদার কোনো নোটিশ ছাড়াই বেকু মেশিন (এস্কেভেটর) দিয়ে গাছ উপড়ে ফেলেছেন। বাধা দিলেও তারা তা শোনেননি।’
আরেক ক্ষতিগ্রস্ত খায়রুল ইসলাম (২৩) বলেন, ‘কোনো প্রকার আগাম নোটিশ ছাড়াই গাছ অপসারণ করা হয়েছে। একাধিকবার আপত্তি দেওয়া সত্ত্বেও তা উপেক্ষা করা হয়েছে। তিনি বলেন, নিয়ম অনুযায়ী গাছ গুলো বিক্রি হলে মালিক, সরকার ও সংশ্লিষ্ট দপ্তর সবাই অংশ পেত। কিন্তু এখন আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সরকারও রাজস্ব হারিয়েছে।’
সবুজ বনায়ন প্রকল্পের উপকারভোগী কমিটির সভাপতি মো. জলিলুর রহমান বলেন, ‘গাছ রোপণের পর থেকে আমরা এর রক্ষণাবেক্ষণ করেছি। বেরীবাঁধ সংস্কার করতে গিয়ে একটি ঠিকাদার প্রতিষ্ঠান প্রায় দুইশ বড় আকারের গাছ উপড়ে ফেলেছে। আমি ও অন্যান্য উপকারভোগীরা বাধা দিলেও তারা তা আমলে নেয়নি। পরে বন বিভাগকে জানিয়েছি। কিন্তু গাছ উপড়ে ফেলা বন্ধ হয়নি।’
স্থানীয় বন বিভাগের কর্মচারী (স্পিডবোট চালক) বজলুর রহমান বলেন, ‘গাছ উপড়ে ফেলার খবর শুনে আমি সেখানে গিয়ে ঠিকাদারের লোকজনকে বাধা দিয়েছিলাম। কিন্তু তারা তা শোনেনি। পরে আমি উপজেলা বন কর্মকর্তাকে জানিয়েছি।’
মির্জাগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘টেন্ডারের মাধ্যমে গাছগুলো কাটা বা অপসারণের জন্য পাউবোর কাছে সময় চাওয়া হয়েছিল। কিন্তু পাউবো আমাদের সময় না দিয়ে ঠিকাদারের মাধ্যমে গাছ গুলো উপড়ে ফেলেছে, যা নিয়মবহির্ভূত। এখন টেন্ডার প্রক্রিয়ার প্রস্তাব জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে। অনুমোদন সম্পন্ন হলে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগের বিষয়ে ঠিকাদার মো. মিজানুর রহমান সোহাগ মৃধা বলেন,‘পানি উন্নয়ন বোর্ডের নির্দেশেই কাজ শুরু করেছি। তারা বন্ধ রাখতে বললে কাজ বন্ধ করা হবে।’
এ বিষয়ে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, ‘বেরীবাঁধ সংস্কার কাজের জন্য গাছ গুলোর বিষয়ে ব্যবস্থা নিতে তিন মাস আগে বন বিভাগকে লিখিত ভাবে অনুরোধ করা হয়েছে। কিন্তু বন বিভাগ এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেয়নি। অন্যদিকে এলাকাটি ঝুঁকিপূর্ণ এবং বন্যা প্রবণ। আবার সামনে বর্ষা মৌসুম। এসব পরিস্থিতি বিবেচনা করে দ্রুত বেরীবাঁধ সংস্কার করা হচ্ছে। তবে ঠিকাদারকে বলা হয়েছে,সামনে আর কোনো গাছ যেন উপড়ে ফেলা বা নষ্ট না করা হয়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত