ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মসজিদের ভেতরে কলমের আঘাতে হত্যা, আটক ১


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৩-৫-২০২৬ দুপুর ১১:৪৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে সিজদারত অবস্থায় এক বৃদ্ধ মুসল্লিকে হত্যা করা হয়েছে। (৩মে) রবিবার ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল ফোরকানিয়া জামে মসজিদে হামলায় হাফিজ উল্লা (৮০) নামের এক মুসল্লি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকেই একই এলাকার শওকত আলীর ছেলে অভিযুক্ত জসিম উদ্দিন আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে সিজদারত অবস্থায় থাকা হাফিজ উল্লাহর ওপর হামলা চালায়। হামলাকারী একটি কলম দিয়ে তার চোখ, মাথা ও মুখের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মসজিদের নিয়মিত ইমাম ছুটিতে থাকায় তিনি মসজিদের দায়িত্বে ছিলেন।
ঘটনার পর শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে আটক করে। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজিব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানের বকেয়া টাকা বা বাকিতে পণ্য নেওয়া নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না দৈনিক সকালের সময়কে বলেন, 'অভিযুক্তক আসামিকে আমরা আটক করেছি। হত্যাকাণ্ডে ব্যবহৃত কলম উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে। 

Aminur / Aminur

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক