শরণখোলার দুই যুবক ৬৮৫০ পিস ইয়াবাসহ বাগেরহাটে আটক
বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক দুটি সফল অভিযানে ৬৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত দুই যুবকই বাগেরহাটের শরণখোলা উপজেলার বাসিন্দা। শনিবার (০২ মে) সকালে ও শুক্রবার রাতে বাগেরহাট সদর উপজেলার পৃথক দুটি স্থানে এই অভিযানগুলো পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড়স্থ জারিফ হোটেলের সামনে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় চট্টগ্রাম থেকে রায়েন্দাগামী ‘পার্বতী ট্রাভেলস লিঃ’ নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। তল্লাশিকালে বাসের তেলের ট্যাংকের পিছন থেকে বিশেষ কায়দায় লুকানো ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনের সাথে জড়িত থাকার অপরাধে বাসের চালকের সহযোগী রবিউল ইসলামকে (২৪) আটক করা হয়। আটক রবিউল শরণখোলা উপজেলার গোলবুনিয়া আমড়াগাছিয়া গ্রামের সোহরাব খানের ছেলে। এ ঘটনায় ডিএনসি বাগেরহাটের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অন্যদিকে, শুক্রবার দিবাগত রাত ১১টা ১০ মিনিটে শহরের বাগেরহাট বিআরটিএ কার্যালয়ের সামনে থেকে ২ হাজার পিস ইয়াবাসহ বাহাদুর হাওলাদার (২৫) নামের এক কারবারিকে আটক করা হয়। আটক বাহাদুর শরণখোলা উপজেলার রাজেশ্বর গ্রামের হাবিব হাওলাদারের ছেলে। ডিএনসি জানায়, বাহাদুর ইয়াবাসহ গন্তব্যে পৌঁছানোর জন্য ইজিবাইকে ওঠার চেষ্টা করছিলেন, ঠিক তখনই তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক এস. এম. জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক আরও একটি মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে শরণখোলার রায়েন্দার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে আটক করা সম্ভব হয়েছে। দুটি ঘটনায় নিয়মিত মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Aminur / Aminur
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন