সুন্দরবনে ১৩ দিন দস্যুদের কবলে জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে ফিরলেন ৬ জেলে
সুন্দরবনের পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জে বনদস্যুদের হাতে অপহৃত ৬ জেলে দীর্ঘ ১৩ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। শনিবার (২ মে) ভোররাতে তারা নিজ নিজ বাড়িতে পৌঁছান। বনদস্যু ‘শরীফ’ ও ‘নানাভাই’ বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করেছিল।
গত ২০ এপ্রিল পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ও চাতরা খাল এলাকা থেকে এই জেলেদের অপহরণ করা হয়। ফিরে আসা জেলেরা হলেন— বাগেরহাটের শরণখোলা উপজেলার পানিরঘাট এলাকার কালাম ফরাজী, আনোয়ার বয়াতী ও কিবরুল এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হরিণটানা গ্রামের মহসিন ও আবদুস সালাম। অপর এক জেলের নাম তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
ফিরে আসা জেলে কালাম ফরাজীর স্ত্রী নাজমা বেগম জানান, বনদস্যুদের দাবি অনুযায়ী মুক্তিপণ পরিশোধের পর তার স্বামীসহ অন্য জেলেরা শনিবার ভোরে বাড়িতে ফিরেছেন। ১৩ দিন তারা বনের গহিন অরণ্যে বন্দি অবস্থায় ছিলেন। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে শরণখোলা বাজারের মৎস্য ব্যবসায়ীরা (মহাজন) জানান, ২০ এপ্রিল জেলেদের অপহরণের পর থেকেই বনদস্যুরা মুক্তিপণ দাবি করে আসছিল। কয়েক দফা আলোচনার পর দস্যুদের দাবি অনুযায়ী দেড় লক্ষাধিক টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়। টাকা পাওয়ার পর শনিবার ভোররাতে দস্যুরা তাদের ছেড়ে দেয়। ফিরে আসা জেলেরা জানিয়েছেন, সুন্দরবনের গহিন অরণ্যে তাদের অত্যন্ত মানবেতর অবস্থায় আটকে রাখা হয়েছিল। তাদের দেওয়া তথ্যমতে, এখনো বেশ কয়েকজন মৌয়াল (মধু সংগ্রহকারী) ওই বনদস্যু বাহিনীর হাতে জিম্মি রয়েছেন। বর্তমানে সুন্দরবনে বনদস্যুদের নীরব চাঁদাবাজি চলায় সাধারণ জেলে ও মৌয়ালরা অসহায় হয়ে পড়েছেন। পুনরায় বিপদে পড়ার ভয়ে অনেকেই মুখ খুলতে বা থানায় অভিযোগ দিতে সাহস পাচ্ছেন না।
এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, "সুন্দরবনে মুক্তিপণ দিয়ে জেলেদের ফিরে আসার খবর কেউ আমাদের আনুষ্ঠানিকভাবে জানায়নি। এমনকি অপহরণের বিষয়েও থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন