ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ ও উন্নত সেবার অঙ্গীকার


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩-৫-২০২৬ দুপুর ১:৫২

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ২৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। আজ ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের সামনে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ছাড়াও সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রাঙ্গণে শতাধিক ফলজ বৃক্ষরোপণ এবং রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে আম্রপালি, জলপাই, লিচু, আমলকী ও ডালিমসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ লাগানো হয়। র‍্যালিপূর্ব সমাবেশে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বিশ্ববিদ্যালয়কে উচ্চতর চিকিৎসাশিক্ষা, সেবা ও গবেষণায় আন্তর্জাতিক মানে উন্নীত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, দেশের মানুষ যাতে জটিল রোগের চিকিৎসার জন্য বিদেশমুখী না হয়ে বিএমইউ থেকেই বিশ্বমানের সেবা পায়, সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

উপাচার্য আরও জানান, বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপট বিবেচনায় সাশ্রয়ী নীতি অনুসরণ করে এবারের আয়োজন সংক্ষিপ্ত করা হয়েছে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামালসহ বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ৩০ এপ্রিল প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বর্তমানে ৮টি অনুষদ এবং ৫৯টি একাডেমিক বিভাগের মাধ্যমে দেশের চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে এখানে ৫ হাজারের বেশি শিক্ষার্থী উচ্চতর শিক্ষা গ্রহণ করছেন এবং হাসপাতালের ১৭৯২টি শয্যার মাধ্যমে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে, যার মধ্যে ৮৭৮টি শয্যা সম্পূর্ণ বিনা ভাড়ার। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গণে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানো হয়। সংবাদটি তৈরিতে তথ্য ও মিডিয়া সেলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সহায়তা প্রদান করেন।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত