সন্তানের জন্য আকুতি
জয়পুরহাটের পাঁচবিবিতে দূরারোগ এক সন্তানের ভবিষৎ জীবন নিয়ে চিন্তায় দিন কাটছে মা-বাবার। জন্মের পর থেকেই শরীরের তুলনায় মাথা আকারে অতিরিক্ত বড় হওয়ায় এমন সন্তান নিয়ে বিপাকে পরিবারটি। শিশুটির বয়স ৪ বছর পূর্ন হলেও এখন পর্যন্ত মাথার ভরে হাটতে বা বসে থাকতে পারে না, শুধু শুয়ে বা মায়ের কোলেই সময় কাটে। সন্তানের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন দিনমজুর বাবার পক্ষে এত টাকা জোগার করা কখনোই সম্ভব নয়। ছেলের প্রতিবন্ধী কার্ডের জন্য স্থানীয় পরিষদ মেম্বার চেয়ারম্যানের কাছে গিয়ে কাজ হয়নি।
উপজেলার কুসুম্বা ইউনিয়নের তেলিহার গ্রামের আনিছুর রহমান ২০১৩ সালে রওশন আরাকে বিয়ে করেন। বিয়ের ৪ বছরের মাথায় তাদের সংসারে একটি পুত্র সন্তান হয়। সেই সন্তানের নাম দেয় রাব্বী হাসান। দিনমজুর আনিছুরের কোন জমি-জমা নেই অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। স্ত্রী রওশন আরা এমন ছেলেকে সঙ্গে নিয়েই অন্যের বাড়িতে ঝিঁয়ের কাজ করে। হতভাগ্য সন্তানে বাবা আনিছুর বলেন, ছেলেকে বগুড়ায় বড় ডাক্তার দেখায়। ডাক্তার বলেছেন শিশুটির মাথায় অতিরিক্ত পানি জমে আছে অপারেশন করলে ভাল হবে এবং মাথার আকৃতি স্বাভাবিক হবে। কিন্ত অপারেশন করতে প্রায় ৩ লক্ষ লাগবে ডাক্তার বলেছেন। আমার নুন আনতে পান্তা ফুরায় ছেলের অপারেশনের জন্য এত টাকা কিভাবে যোগাব। সন্তানের চিকিৎসার জন্য পরিবারটি সকলের সহযোগিতা কামনা করে বিকাশ নম্বর দেন-০১৯৯৭-৮০০২৭৬ (আনিছুর)।
কুসুম্বা ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, পরিবারটি তাদের ছেলের জন্য প্রতিবন্ধী কার্ড করতে এসেছিল কিন্ত বয়স ৫ বছর না হলে সরকারি বিধিনিষেধ থাকায় দেওয়া সম্ভব হয়নি। পাঁচবিবি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছাঃ শাহিনুর আফরোজ বলেন, আগে বয়সসীমা ৫ বছর থাকলে কয়েকদিন আগে প্রজ্ঞাপন জারি হয়েছে শর্তসাপেক্ষে এমন শিশুদের ১ বছর বয়সেও প্রতিবন্ধীর কার্ড প্রদান করা সম্ভব।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied