বিএমইউতে টিচিং মেথডলোজি এন্ড এ্যাসেসমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর শহীদ ডা. মিল্টন হলে আজ ৩ মে ২০২৬ইং তারিখ রবিবার সকালে ইনস্টিটিউশনাল কোয়ালিটি ইস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে শুরু হয়েছে ‘টিচিং মেথডলোজি এন্ড এ্যাসেসমেন্ট ফর ফ্যাকাল্টি মেম্বারস অফ বিএমইউ’ বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন বিএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। উদ্বোধনী বক্তব্যে মাননীয় উপাচার্য তার বক্তব্যে এই প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবে বলে উল্লেখ করেন। একই সাথে ক্লাস নেয়ার পূর্বে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ও বিশেষ প্রস্তুতি নেয়ার জন্যও শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
প্রশিক্ষণ কর্মশালায় আউটকাম বেইসড এডুকেশন বিষয়ে মুল্যবান প্রবন্ধ উপস্থাপন করেন বিএমডিসির সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম। ইফেকটিভ টিচিং অফ লারনিং বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন অধ্যাপক ডা. তাহমিনা বেগম। গ্রুফ ওয়ার্ক বিষয়ে আলোকপাত করেন ডা. মোঃ রাসেল আহমেদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউর সম্মানিত সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম।
সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ডা. নূরুন নাহার খানম। সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোঃ ফারুক ওসমানী ও অতিরিক্ত পরিচালক ডা. আবু ছালেহ মোঃ আবু ওবায়দা।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন