মুক্তি পেলো "আরিয়ান শান্ত'র কন্ঠে নতুন গান 'মায়াবী চোখ'
'মায়াবী চোখ' শিরোনামে ৩ মে ২০২৬ বিকাল ৫ ঘটিকায় মুক্তি পেলো 'RTV ইয়ং স্টার' প্রতিযোগী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কন্ঠ শিল্পী আরিয়ান শান্ত'র মৌলিক গান। গানটি "Ariyan Shanto' নামে তার ব্যক্তিগত চ্যানেলে মুক্তি পেয়েছে।
গানটির সৃষ্টি সম্পর্কে আরিয়ান শান্ত জানিয়েছেন- মাঝেমধ্যে গানের প্রসঙ্গে কথা হয় বর্তমান সেনাবাহিনীতে কর্মরত সংগীতশিল্পী ও গীতিকার 'সাবের হোসাইন' এর সাথে। সাবের হোসাইন গানটি মূলত নিজের জন্যই লিখেছিলেন, কিন্তু আমি তার পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত একজন কণ্ঠশিল্পী হওয়াতে গানটা আমাকে দিয়ে সুর করিয়েছিলেন । আমার কন্ঠে গানটির শুরুর দিকের কিছু অংশ সুর করে যখন আমি সাবের হোসাইন ভাইকে পাঠাই, তখন তিনি অত্যন্ত মুগ্ধ হয়ে আমাকে সুর ও কন্ঠ দিতে বলেন। গানের কথা গুলো এতই পছন্দ হয়েছিলো যে আমি আর দেরি না করে গানের কথাগুলোকে সুর করে ও কন্ঠ দিয়ে গানটির মিউজিক বানানোর জন্য পাঠিয়ে দিলাম সুপরিচিত মিউজিক ডিরেক্টর 'ফাইয়াজ আহমেদ রাফি' ভাইয়ের কাছে।
গানটিতে অভিনয় করতে দেখা গিয়েছে কন্ঠশিল্পী আরিয়ান শান্তকেই। গানটির ভিডিও ধারণ করেছেন 'সাকিব আহমেদ সৈকত' সার্বিক সহযোগিতায় ছিলেন 'রাকিব' আরিয়ান শান্তর কাছ থেকে জানা যায়- তিনি কখনোই ট্রেন্ডিং ফলো করেন না। তার যখন একটি গানের কথা পছন্দ হয় তখনই তিনি একটি গানে কণ্ঠ দিয়ে থাকেন। এছাড়া আরিয়ান শান্ত'র বেশ কিছু মৌলিক জনপ্রিয় গান রয়েছে তার মধ্যে অন্যতম হলো মেঘনা পারে যাবো নারে, বোঝেনা কেউ মনের জ্বালা, আমার পৃথিবীটা, তোমারে ছাড়িয়া দিলাম পালের বাতাসে, তোমার মনটাকে রাঙিয়ে দেবো, যদি তোরে পাইতাম রে, মন দিও না, প্রেমের হাওয়া বয়, কন্যারে তোর মুখের হাসি, ভোরের শিশির" সহ আরো বহুল আলোচিত সব গান।
মূলত আরিয়ান শান্ত পরিচিত লাভ করেন 'RTV ইয়ং স্টার' নামে একটি টেলিভিশন সংগীত প্রতিযোগীতা থেকে। তারপর তিনি একে একে বেশ কয়টি প্রতিযোগিতায় বিজয় হয়েছিলেন। যেমনঃ Tr Song Star, Pranup Music Suttle সহ আরো বেশ কিছু।
ধারাবাহিকভাবে পর পর তার বেশ কিছু গান মুক্তি পাবে যেগুলোর মিউজিক ভিডিও এবং সংগীত আয়োজনের কিছু অংশের কাজ বাকি। আরিয়ান শান্ত'র স্বপ্ন তিনি সংগীতের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করবেন।
এমএসএম / এমএসএম
তারকাবহুল ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং সম্পন্ন
চলচ্চিত্র উৎসবে মা হওয়ার ঘোষণা দিলেন মাহিরা খান
তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের
এবার নাটকে বিসিএস ক্যাডার ফারহান, নানা ভুল নিয়ে হাসছে দর্শক
আলিয়ার সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিরম্বনার শিকার ভক্ত
ভেনিস উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা
প্রিয় মানুষদের সামনে গান করতে পেরে আনন্দিত
‘একদম হৃদয় দিয়ে গাইত ফরিদা’
‘মা, তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে’
নীনা গুপ্তাকে আপত্তিকর প্রশ্ন, কড়া জবাব অভিনেত্রীর
মৌমিতা-নাফিসের গানে পর্দায় ফিরল নব্বই দশকের প্রেম
বিশ্বকাপ জয়ের দুই মাস পরও আর্জেন্টিনার সমালোচনায় স্প্যানিশ তারকা!