ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নেত্রকোণার মদনে ছালেকের বিরুদ্ধে চাঁদা দাবীর মিথ্যা মামলায়- পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ১২:১১

নেত্রকোণার মদনে ছালেক মিয়া (৬০)এর বিরুদ্ধে চাঁদা দাবী মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। এছাড়া তাদের পরিবারের আরও ০৮ জন 
সদস্যকে এ মামলায় আসামী করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন কদমশ্রী (ভূইয়াহাটি) গ্রামের শফিকুল আলম খানের সঙ্গে একই গ্রামের বিবাদী মোঃ ছালেক মিয়ার স্থানীয় সকাল বাজারের দোকানের ভিট নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিলো। 

বাদী শফিকুল আলমের কদমশ্রী সকাল বাজারে অনেক পূর্বেই থেকে একটি দোকানের ভিট ছিল। কিন্তু শফিকুল আলমের দখলকৃত জায়গার সঠিক কোন বৈধ কাগজপত্র না থাকায় ঘরটি দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ হয়ে পরিত্যাক্ত অবস্থায় পরে ছিল। গত ২০২৫ইং সনে বিবাদী মোঃ ছালেক হরফে (আব্দুল ছালেখ) একই গ্রামের জাহানারা ও সুফিয়া খাতুনের নিকট হইতে নওধার মৌজায় ২৩৩১নং দলিল মূলে কদমশ্রী সকাল বাজারে ১.৭৮ শতাংশ দোকানের ভিট ক্রয় করেন। গত ৫ এপ্রিল বিবাদী মোঃ ছালেক কদমশ্রী স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকাল বাজারের ব্যবসায়ীদের উপস্থিতিতে কোন প্রকার বাঁধা বিশৃঙ্খলা ছাড়াই দাতাগনের নিকট হইতে তাঁর ক্রয়কৃত দোকান ভিট বুঝে নেন। 

এতে ক্ষিপ্ত হয়ে শফিকুল আলম গত ২৪ এপ্রিল২০২৬ মদন থানায় মোঃ ছালেক মিয়াসহ তার পরিবারের ০৯জনের বিরুদ্ধে চাঁদা দাবী চুরি ও দোকান ,ভাঙচুর এবং হুমকির অভিযোগ এনে মদন থানায় একটি মামলা দায়ের করেন। মামলা ধারা নং ১৮/৬১,ধারা ১৪৩/৪৪৭/৩৮৫/৪২৭/৩৭৯/৫০৬,  

এদিকে বিবাদী ছালেকের পরিবারের সদস্যবৃন্দ গত ৩ মে রবিবার বিকালে কদমশ্রী সকাল বাজারে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছালেকের ছোট ভাই মঞ্জু মিয়া বলেন, পূর্বপরিকল্পিত ও যড়যন্ত্রমূলকভাবে আমার বড় ভাই
মোঃ ছালেকসহ আমাদের পরিবারের ৯জনের বিরুদ্ধে চাঁদা দাবী,ভাংচুর ও হুমকির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা 
আমাদের বড় ভাই মোঃ ছালেকের নিঃশর্ত মুক্তি চাই ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছি। এ ব্যাপারে বাদী মোঃ শফিকুল আলম খানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ছালেক মিয়া কার নিকট থেকে দোকান ভিট ক্রয় করেছে আমার জানা নেই। আমার দোকান ভিটের জায়গার সঙ্গে ছালেকের ক্রয়কৃত জায়গার কোন সম্পর্ক নেই। স্থানীয় ভূমি প্রশাসন বিষয়টি খতিয়ে দেখতে পারেন। আমার দোকান ঘরের ভিট অবৈধ দখল করতে যাওয়ায় আমি তার বিরুদ্ধে মামলা করেছি। 

এমএসএম / এমএসএম

মান্দায় বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে

মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলা

দাউদকান্দিতে ৮ কেজি গাঁজা ও ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার ৭

আত্রাইয়ে ০৫নং বিশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত এজলাসের শুভ উদ্বোধন

ধামরাইয়ে হত্যা মামলার প্রধান আসামী ওয়াজেদ আলী গ্রেপ্তার

চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন

শ্রীনগরে র‌্যাবের অভিযানে লুন্ঠিত ৫০টি কার্তুজ উদ্ধার

শার্শায় সোনালি ফসল পাটের বাম্পার ফলন

পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগেরহাট জেলা শহরে পুলিশের অভিযান

চকরাজাপুরে পরিবেশ রক্ষায় ৩০০ ঘুঘুপাখি অবমুক্ত করলেন শামীম সরকার

পিরোজপুরে নির্মাণাধীন জাতীয় গ্রিডের সাব-স্টেশনে চাঁদা দাবি ও বালু ভরাটের পাইপ ভাংচুরের অভিযোগ

১৫ পিস ইয়াবা সহ এক মাদক বিক্রেতা আলফাডাঙ্গা থানায় গ্রেফতার