নেত্রকোণায় হাওর থেকে ফেরার পথে গুপ্ত হামলার শিকারঃ একই পরিবারের তিনজন
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার শান্ত হাওর এলাকায় আবারো গুপ্ত হামলায় রক্তে রঞ্জিত হলো একটি পরিবার। মাদকাসক্ত সন্ত্রাসীদের নৃশংস আক্রমণে একই পরিবারের তিনজন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
গতকাল (৩মে ২০২৬) বিকালে পাঙ্গাশিয়া হাওর থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
মোঃ হাবুল মিয়া (৬৫) তার দুই ছেলে রুহুল আমিন (৩৪) ও শাকিল মিয়া (২৭) মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু বেড়িয়া খালি এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রাস্তার পাশের একটি ঘর উৎপাতে থাকা ১৫-২০ জন সশস্ত্র সন্ত্রাসী বেরিয়ে এসে দেশীয় অস্ত্র—রড ও শাবল দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী,হামলাটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত ও নির্মম। হামলাকারীদের মধ্যে কয়েকজন গাঁজাখোর ও ইয়াবা আসক্ত ছিল বলে অভিযোগ রয়েছে,তারা উন্মাদের মতো নিরস্ত্র এই পরিবারটির ওপর আঘাত করতে থাকে। পিতাকে বাঁচাতে ছেলেদের মরিয়া চেষ্টা,আর রক্তাক্ত আর্তনাদ—মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা।
গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীর লোকজন তিনজনকেই উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি,পূর্ব শত্রুতার জেরে শফিক,রফিক ও তামান্নার নেতৃত্বে এই পরিকল্পিত গুপ্ত হামলা চালানো হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল সরাসরি প্রাণনাশ—এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“হাওরে ধান কাটতে যাওয়া মানুষ যদি জীবিত ফিরে আসতে না পারে,তাহলে আমাদের নিরাপদ কোথায়।
তাদের মতে,এলাকায় মাদকাসক্ত ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যার ফলে সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এদিকে,এই নৃশংস গুপ্ত হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি দ্রুত আলোচনায় আসে এবং এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ভিডিও ভাইরাল হওয়ার পরপরই খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন তাৎক্ষণিক পদক্ষেপ নেন। তিনি প্রাথমিক খোঁজখবর নেওয়ার জন্য খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠান। পাশাপাশি তিনি আশ্বাস দেন,ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার