বিএমইউতে হেমোডায়ালাইসিস বিষয়ক হ্যান্ডস-অন ট্রেনিং ওয়ার্কশপ ও আধুনিক ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন
বাংলাদেশে কিডনি রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে হেমোডায়ালাইসিসে পার্মানেন্ট ভাসকুলার অ্যাক্সেস বিষয়ক একটি বিশেষ হ্যান্ডস-অন ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল ৯টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর নেফ্রোলজি বিভাগের উদ্যোগে এই বৈজ্ঞানিক সেশন ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেফ্রোলজি বিভাগের সম্প্রসারিত ও সংস্কারকৃত ডায়ালাইসিস ইউনিটের আধুনিকায়নের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রমেরও উদ্বোধন করেন।
উক্ত বৈজ্ঞানিক সেশনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিশরের কায়রোতে DMNI ও আল-আমেরিয়া হাসপাতালের কনসালটেন্ট এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেফ্রোলজিস্ট ডা. হাযেম আবো শৌশা (Dr. Hazem Abo Shousha)। তিনি হেমোডায়ালাইসিস রোগীদের জন্য নিরাপদ ও কার্যকর পার্মানেন্ট ভাসকুলার অ্যাক্সেস স্থাপনের আধুনিক পদ্ধতি নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, উচ্চতর মেডিক্যাল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে তুলতে হলে হাতে-কলমে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। শিক্ষকদের আরও যত্নশীল হয়ে এমনভাবে পাঠদান করতে হবে, যেন এই প্রতিষ্ঠান থেকে বের হওয়া প্রত্যেক চিকিৎসক দেশ-বিদেশে সুনাম অর্জন করতে পারে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ওয়ার্ডে রোগী, নার্স ও সংশ্লিষ্ট সকলের কাছ থেকে শেখার মানসিকতা গড়ে তুলতে হবে এবং প্রয়োজনীয় সময় দিতে হবে। নিজের আগ্রহ, পরিশ্রম ও আত্মনিবেদনের মাধ্যমে চিকিৎসা জ্ঞান অর্জন করে নিজেকে দক্ষ করে তুলতে হবে। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের হ্যান্ডস-অন ট্রেনিং বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করে এবং চিকিৎসা ও শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মশালায় নেফ্রোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ এইচ হামিদ আহম্মদ, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, অধ্যাপক ডা. কেবিএম হাদিউজ্জামান, অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মোঃ ওমর ফারুক, সহযোগী অধ্যাপক ডা. মোঃ রেজাউল আলম, সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ ফজলুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. জিএম সাদিক হাসান, সহকারী অধ্যাপক ডা. শাহ মোঃ জাকির হোসেন, সহকারী অধ্যাপক ডা. মানিক চন্দ্র মন্ডল প্রমুখসহ কিডনি বিভাগের অন্যান্য শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে দেশের কিডনি রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন