ওমানের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দেখা যাবে টিভিতে
আগামী ১৭ অক্টোবর পর্দা উঠছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের। মেগা এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল, প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে বর্তমানে ওমানে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। তারই অংশ হিসেবে আজ (শুক্রবার) ওমান ‘এ’ দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়) বাংলাদেশ বনাম ওমান ‘এ’ দলের ম্যাচটি শুরু হবে। এই অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচটি ভক্ত-সমর্থকরা উপভোগ করতে পারবেন সরাসরি। দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
১৭ তারিখ শুরু হতে যাওয়া বিশ্বকাপে অংশ নিতে গত ৩ অক্টোবর দেশ ছাড়ে টাইগাররা। ৪ তারিখ কোয়ারেন্টাইনের পর গত ৫, ৬ ও ৭ অক্টোবর নিজেদের মতো করে অনুশীলন সেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ মুখোমুখি হবে ওমান ‘এ’ দলের।
এই ম্যাচ শেষে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা আছে। সেখানে ১০ তারিখ কোয়ারেন্টাইন পর্ব শেষে ১১ তারিখে অনুশীলনে নামবে টাইগাররা। পরের দিন অর্থাৎ ১২ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ৩ অক্টোবর আবার অনুশীলনের পর ১৪ তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ তারিখ ওমান ফিরে যাবে বাংলাদেশ দল। ১৬ অক্টোবর ফ্লাডলাইটের আলোর নিচে অনুশীলন। ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এরপর ১৯ অক্টোবর প্রথম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি হবে টাইগাররা। ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। এই ম্যাচটি হবে স্থানীয় দুপুর ২টায়।
এমএসএম / এমএসএম
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব