ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রযুক্তির অগ্রগতি স্বাস্থ্যসেবায় বড় সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: চুয়েট ভিসি


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৫-৫-২০২৬ দুপুর ৩:৫
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর মাননীয় ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, প্রযুক্তির অগ্রগতির ফলে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় যে বিপ্লব ঘটেছে, তা আমাদের জন্যও একটি বড় সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বিশেষ করে বাংলাদেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে টেলিমেডিসিন ও মোবাইলভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে আমাদেরকে উদ্ভাবনী চিন্তা, দক্ষ মানবসম্পদ এবং টেকসই নীতি গ্রহণের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
আজ ০৫ মে (মঙ্গলবার) ২০২৬ খ্রিঃ বেলা ১১.০০ ঘটিকায় যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগ কতৃর্ক আয়োজিত  ÒRecent Advances in healthcare technologies: From wound care to diagnosticsÓ  শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। সেমিনারে রিসোর্স পার্সন ছিলেন ফিলিপ হেলথকেয়ার এর স্ট্রাটেজিক কী একাউন্ট ম্যানেজার জনাব মো: ফরহাদ হোসেন এবং বিএমই বিভাগের প্রভাষক জনাব আয়শা বিনতে হুমায়ুন। এতে সভাপতিত্ব করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ। সেমিনারে সঞ্চালনা করেন বিএমই বিভাগের প্রভাষক জনাব নুসরাত জাহান ঊষা।
উল্লেখ্য, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামগ্রিক বিষয়ের উপর একটি প্রেজেন্টেশন তুলে ধরেন বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমিত মজুমদার।
 

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন