ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাবি গ্রন্থাগারে ৩দিনব্যাপী পাণ্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৫-৫-২০২৬ দুপুর ৩:৬

পাণ্ডুলিপি বিষয়ক ৩দিনব্যাপী কর্মশালা আজ ০৫ মে ২০২৬ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ই-জোনে শুরু হয়েছে|   ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন| 

ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন| উপ-গ্রন্থাগারিক সাদিয়া আফরিন স্বাগত বক্তব্য দেন| বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) প্রবন্ধ উপস্থাপন করেন| সহকারী গ্রন্থাগারিক তাসলিমা আক্তার অনুষ্ঠান সঞ্চালন করেন|

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের পাণ্ডুলিপিসমূহ যথাযথভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব পাণ্ডুলিপি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞানভান্ডারকে সর্বদা সমৃদ্ধ করবে| দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়নে তিনি এসব পাণ্ডুলিপির পাঠোদ্ধার ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন|

উল্লেখ্য, কলা অনুষদভুক্ত ৯টি বিভাগের ৫১জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করছেন|  

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত