ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনে আগ্রহী অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৫-৫-২০২৬ দুপুর ৩:৭

অস্ট্রেলিয়ার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ক্যানবেরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশে তাদের একটি শাখা ক্যাম্পাস স্থাপন করতে চায়। গত ৪ মে ২০২৬ তারিখ বিশ্ববিদ্যালয়টির আট সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ-এর সাথে সৌজন্য সাক্ষাতকালে এই আগ্রহের কথা জানায়।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জলসিঁড়ি আবাসন প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ হাসান উজ জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাছান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, ইউনিভার্সিটি অব ক্যানবেরার ভাইস-চ্যান্সেলর ও প্রেসিডেন্ট প্রফেসর দি অনারেবল বিল শর্টেন, ডেপুটি ভাইস-চ্যান্সেলর ও ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর মাইকেল লিংকন, চিফ গ্লোবাল এনগেজমেন্ট অফিসার ড. ফিওনা রিচার্ডসসহ সংশ্লিষ্ট সদস্যবৃন্দ। এছাড়াও বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করেন। ইউজিসি’র পক্ষে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন।

সভায় প্রতিনিধি দলটি বাংলাদেশে উচ্চশিক্ষার উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারকরণের লক্ষ্যে ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা ক্যাম্পাস স্থাপনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, প্রস্তাবিত এই উদ্যোগ সফল হলে বাংলাদেশের শিক্ষার্থীরা নিজ দেশেই বিশ্বমানের উচ্চশিক্ষা গ্রহণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্ব দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের সংযোগ জোরদার করবে এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার পথ সুগম করবে। তিনি বিদ্যমান বিধি-বিধানের আলোকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মেজর জেনারেল মোঃ হাসান উজ জামান তাঁর বক্তব্যে বলেন, এই ক্যাম্পাস স্থাপিত হলে শিক্ষার্থীরা মানসম্পন্ন উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন। প্রফেসর বিল শর্টেন জানান, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে ইউনিভার্সিটি অব ক্যানবেরা একাডেমিক ও প্রশাসনিক মানদণ্ড বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। সভায় উভয় পক্ষই বর্তমান বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বিগ ডাটা ও মেশিন লার্নিংয়ের মতো বিষয়গুলো শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া একাডেমিক বিনিময়, গবেষণা সহযোগিতা এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত