কুল-বিএসজেএ মিডিয়া কাপ: কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করল ৮ দল
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে দ্য ডেইলি স্টার, স্টার নিউজ, চ্যানেল আই, দীপ্ত টিভি, ক্রিকফ্রেঞ্জি, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক যুগান্তর ও দৈনিক কালবেলা। মঙ্গলবার প্রি-কোয়ার্টার ফাইনালে তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ আট ম্যাচের তিনটিতে ফল আসে টাইব্রেকারে। বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে দিনের প্রথম ম্যাচে হাড্ডাহাডি লড়াইয়ের পর গোলশূন্য ড্র থাকে স্টার নিউজ ও এখন টিভির ম্যাচ। পরে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জয় পায় স্টার নিউজ। দলের গোলরক্ষক আশফাক উল মুশফিক ম্যাচ সেরা নির্বাচিত হন। অন্য ম্যাচে ঢাকা পোস্টকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারায় দ্য ডেইলি স্টার। ম্যাচসেরার পুরস্কার জেতেন গোলরক্ষক শামসুল আরেফিন আবির।
গোলের দেখা মেলেনি আর টিভি ও দীপ্ত টিভির মধ্যকার ম্যাচেও। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডে যায় দীপ্ত টিভি। ম্যাচ সেরা হন মির্জা সাকিব। পরে বাংলাভিশনকে ২-০ গোলে হারায় চ্যানেল আই। ম্যাচ সেরা নির্বাচিত হন আব্দুল্লাহ আল নওফেল। জাগোনিউজ২৪কে ২-১ গোলে হারিয়েছে দৈনিক কালের কণ্ঠ। ম্যাচ সেরা নির্বাচিত হন তৌকির আহমেদ। চ্যানেল টোয়েন্টিফোরের বিপক্ষে ২-০ গোলে জয় পায় ক্রিকফ্রেঞ্জি। ম্যাচ সেরার পুরস্কার জেতেন কাওসার শান্ত। তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে এনটিভিকে ২-১ হারিয়েছে দৈনিক কালবেলা। ম্যাচ সেরা হন শাহরিয়ার। দিনের শেষ ম্যাচে দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে দৈনিক যুগান্তর। জোড়া গোল করে ম্যাচ সেরা হন সাদ্দাম হোসেন ইমরান।
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাঈদ হাসান কানন, বিপ্লব ভট্যাচার্য, বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, সাবেক সভাপতি এটিএম সাইদুজ্জামান এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক রানা হাসান বিজয়ীদের মাঝে ম্যাচ সেরার পুরস্কার প্রদান করেন। বুধবার টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী সকাল সাড়ে আটটায় প্রথম কোয়ার্টার ফাইনালে স্টার নিউজ বনাম দীপ্ত টিভি এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দৈনিক কালবেলা বনাম কালের কণ্ঠ মুখোমুখি হবে। সকাল সাড়ে নয়টায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে চ্যানেল আই বনাম দৈনিক যুগান্তর এবং চতুর্থ কোয়ার্টার ফাইনালে ডেইলি স্টার বনাম ক্রিকফ্রেঞ্জি প্রতিদ্বন্দিতা করবে।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন