বন্যায় ভেসে গেছে কলা চাষীদের স্বপ্ন
পাচঁ বছর ধরে তিন দাগে ১৫০ শতাংশ জমিতে কলা চাষ করে আসছিলেন ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের রৌহারটেক গ্রামের লুৎফর রহমান,প্রতি বছর কলা চাষে লাভ হতো প্রায় ৭-৮ লাখ টাকা,কিন্তু পরপর দুই বছরের বন্যার পানি কলা ক্ষেতে ডুকে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি।
জানাযায়,গত বছরের বন্যায় ধামরাই উপজেলার অধিকাংশ কলা চাষীদের জমিতে বন্যার পানি ডুকে মরে যায় ক্ষেতের সব কলা গাছ,পরে বন্যার পানি নেমে গেলে পুনরায় কলা গাছ রোপন করেন তারা,তবে এবারের বন্যায় ফের তলিয়ে মরে যায় সব কলা গাছ,এখন মূলধন হারিয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না ধামরাই উপজেলার কলা চাষীরা।
বন্যায় ক্ষতিগ্রস্ত কলা চাষী লুৎফর রহমান বলেন,আমার পৈত্রিক জমিতে আগে মৌসুমি ফসল রোপন করতাম,তবে কয়েক বছর আগে ৩-৪ লাখ টাকা ব্যয়ে কলা চাষ শুরু করি,কলা গাছ থেকে প্রতি বছর প্রায় ৭-৮ লাখ টাকার ফলন পেয়েছি। কিন্তু গত বছর হঠাৎ করে আমার সব গুলা ক্ষেতে পানি ঢুকে মরে যায় সব গাছ,এতে আমার ৫-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়,কিন্তু লাভের আশায় এ বছর নতুন করে টাকা ব্যয় করে আবারও গাছ লাগাই। সব ঠিক ঠাক মতো হলে এবারও ৬-৭ লাখ টাকা আয় হতো। কিন্তু বন্যায় এবারও সব গাছ মরে গেছে,এখন আমি নিঃস্ব হয়ে পড়েছি।
এ বিষয়ে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান বলেন,গত বছর বন্যায় অনেক কলা চাষী ক্ষতিগ্রস্ত হয়ে এ বছর কলা চাষ বাদ দিয়েছেন,ফলে নতুন করে চাষের হাল নাগাদ তথ্য জানা নেই,ওই কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে অতিসত্বর খোজ নিয়ে রিপোর্ট করা হবে। তাছাড়া কলা চাষীদের জন্য কোন প্রণোদনা আসলে তাকে যুক্ত করে নেয়া হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ