কমলগঞ্জে ক্ষুদে বার্তায় বিভ্রান্তিতে টিকা গ্রহনকারীরা
মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা ভ্যাকসিনের নিবন্ধন করে টিকা না দিয়েও নিবন্ধনকারীদের মোবাইলফোনে আসছে টিকা সম্পন্নের ক্ষুদে বার্তা। সিনোফার্মার টিকা দিয়ে টিকা গ্রহনকারী পাচ্ছেন এস্ট্রোজেনিকা টিকার সনদ।
আবার প্রথম ডোজ দিয়েও অনেকেই পেয়েছেন টিকা সম্পন্নের সনদ। কারো আবার দ্বিতীয় ডোজ দেওয়ার এক মাস পরও টিকা গ্রহনকারীর মোবাইলফোনে দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য আসছে ক্ষুদে বার্তা। এতে বিভ্রান্তিতে পড়েছেন টিকার নিবন্ধনকারীরা।
বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সু-রক্ষা বিডির সার্ভারের ত্রুটি বলে মন্তব্য করছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
কমলগঞ্জ পৌর এলাকার নছরতপুর গ্রামের ফজলুর রহমান বলেন,প্রায় ৩ মাস আগে টিকার নিবন্ধন করেন। কিন্তু তিনি অসুস্থ্য থাকায় এখন ও টিকা গ্রহন করেননি। অথচ তার মোবাইলফোনে ক্ষুদে বার্তা আসে তার টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে। তিনি সনদ গ্রহন করতে পারবেন। শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ রোডের বাসিন্দা দেলওয়ার হোসেন বলেন, নিবন্ধন করে গত ৩০ আগস্ট তিনি দ্বিতীয় ডোজ গ্রহন করেন। অথচ ৬ অক্টোবার রাতে তার মোবাইলফোনে তার ও তার স্ত্রীর নামে ক্ষুদে বার্তা আসে ৭ অক্টোবর কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারা টিকার দ্বিতীয় ডোজ গ্রহন করতে বলা হয়েছে।
শমশেরনগর বাজারের আব্দুস শুকুর জানান, গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে তিনি নিবন্ধন করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনোফার্মার টিকার প্রথম ডোজ নেন। পরবর্তীতে দ্বিতীয় ডোজ টিকা দেবার অপেক্ষা করছিলেন। এক সপ্তাহের মধ্যে তার মোবাইলফোনে ক্ষুদে বার্তা আসে তার এস্ট্রোজেনিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে। তিনি স্বাস্থ্য সু-রক্ষা বিডি থেকে টিকা গ্রহনের সনদ নিতে পারেন। আব্দুস শুকুর বলেন, তার স্ত্রী টিকার নিবন্ধন করে টিকা গ্রহন না করলেও তার মোবাইলফোনে বার্তা আসে তার দ্বিতীয় ডোজ টিকা সম্পন্ন হয়েছে। তিনি সনদ গ্রহন করতে পারবেন। শমশেরনগরের ইয়াছিন মিয়া বলেন, তিনি সিনোফার্মার দুটি ডোজ দিয়ে সনদ গ্রহন করেছেন। কয়েক দিন পরে তার মুঠোফোনে ক্ষুদে বার্তা আসে তার এস্ট্রোজেনিকা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে। তিনি সনদ গ্রহণ করতে পারবেন।
এ বিষয়ে আলাপকালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, এক্ষেত্রে তাদের কোন হাত নেই। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সু-রক্ষা বিডি থেকে ক্ষুতে বার্তা আসছে। এতে বিভ্রান্ত হওয়ার বা ভয়ের কিছু নেই। এটি অনলাইনে সংশোধন করা যায় বলেও মন্তব্য করেন তিনি।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied