পটুয়াখালীর রাঙ্গাবালীতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে রিফাত গাজী (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৬ মে ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে ইউনিয়নের চর মার্গারেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাজাহান শিকদার নামে এক ব্যক্তি মাঠে গরু নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি স্থানীয়দের জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি একটি গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। তাদের দাবি, মৃতের মুখেও কাপড় পেঁচানো ছিল এবং ঘটনাস্থল থেকে একটি প্যান্ট উদ্ধার করা হয়েছে।
নিহত রিফাত গাজী চর মার্গারেট গ্রামের লিটন গাজীর ছেলে। সে একই এলাকায় নানার বাড়িতে থাকত বলে জানা গেছে। তার নানার নাম হোসেন মাল। পাশের বাড়ির সিদ্দিক হাওলাদারের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি এখনও।
এ বিষয়ে রাঙ্গাবালী চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেলাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত