সাউথইস্ট ইউনিভার্সিটিতে দু’দিনব্যাপী 'জব ফেয়ার ২০২৬' উদ্বোধন
আজ শুরু হলো ‘সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ার ২০২৬’। ৬ ও ৭ মে, দুইদিনব্যাপী আয়োজিত এ জব ফেয়ারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (যুব কর্মসংস্থান বিষয়ক) জনাব সাইয়েদ বিন আব্দুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রো ফাইভার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শামসুজ্জামান নাসিম, সিআইপি। বিশেষ বক্তব্য রাখেন সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট নিয়াজ আহমেদ। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম, অনুষ্ঠানের কনভেনার এবং স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম প্রমূখ।
এ জব ফেয়ারে ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, অটোমোবাইল কোম্পানি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল, ইলেকট্রনিক্স, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের ৫৫টি বহুজাতিক ও দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো সাউথইস্ট ইউনিভার্সিটির গ্রাজুয়েটদের সিভি সংগ্রহ, ইন্টারভিউ নেওয়া এবং যোগ্য প্রার্থীর চাকরীর ব্যবস্থা করবে।
ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা, শিল্প বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, এবং বিপুলসংখ্যক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নিচ্ছেন। দুদিনব্যাপী আয়োজনে দুইটি সেমিনারসহ বিশেষায়িত সেশন আয়োজন করা হবে। এ আয়োজনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব জনাব হারুনুর রশীদ খানসহ কর্পোরেট লিডাররা উপস্থিত থাকবেন।
৭ মে সমপণী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট জনাব টিএম আসাদুজ্জামান।
এমএসএম / এমএসএম
এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন
নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড
চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
স্মাইল এশিয়ার আন্তর্জাতিক মেডিকেল মিশনের সমাপনী উপলক্ষে ঢাকা ব্যাংকের সেলিব্রেশন নাইট ও গালা ডিনার
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন
বিপিজিএ প্রেসিডেন্ট ও মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক
রিভার ওয়েভ অ্যাকশন প্ল্যান এর অধীনে রাজস্ব ভিত্তিক অথার্য়ন এর মাধ্যমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে এনার্জিপ্যাক
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ হাজার ৫০ পরিবারে ত্রাণ বিতরণ