পটুয়াখালীতে সবার জন্য সুস্বাস্থ্যের লক্ষে ই-হেলথ কার্ড চালু হবে..প্রতিমন্ত্রী নুরুল নুর
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদ্য নিযুক্ত সভাপতি মো: নুরুল হক নূর বলেছেন,
সরকারের স্বাস্থ্য খাতের দর্শন অনুযায়ী 'সবার জন্য স্বাস্থ্য' তারই অংশ হিসেবে ই-হেলথ কার্ড চালু হবে। বিভাগীয় পর্যায়ে জেলা, উপজেলা ও মেডিকেল কলেজের চিকিৎসার মান বৃদ্ধি এবং জনবল বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগনের দোড় গোড়ায় পৌছে দেয়ার চেষ্টা করছে সরকার।
তিনি আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের স্থানীয় নেতাদের দ্বন্দের কারনে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পূর্নতা পায়নি। তাদের ঠেলাঠেলিতে ৫শ বেডের আড়াইশ বেড থেকে বঞ্চিত হয়েছে এই হাসপাতালটি। পূর্বের আড়াইশ বেডের হাসপাতালকে সংযুক্ত করে এখানে ৫শ বেড করা হয়েছে। অথচ আলাদা মেডিকেল কলেজ ক্যাম্পাস হলে পূর্ন ৫শ বেড পাওয়া যেতো। তার পরেও আমরা চেস্টা করবো পূর্বের আড়াইশ বেড হাসপাতার পৃথক রেখে পূর্ণাঙ্গ ৫শ বেডের মেডিকেল কলেজ হাসপাতাল চালু করার।
তিনি আরও বলেন, সীমিত অবকাঠামো ও স্বল্প জনবল নিয়ে জেলার প্রধান এই হাসপাতালটি পরিচালিত হচ্ছে। ২৫০ শয্যার হাসপাতাল হলেও প্রতিদিন এখানে ৮০০ থেকে ৯০০ রোগী ভর্তি থাকেন। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালের করিডোর পর্যন্ত রোগীতে পূর্ণ থাকে। শিশু থেকে বৃদ্ধ অনেক রোগীকেই মেঝেতে অবস্থান করতে দেখা যায়। তাই পটুয়াখালী মেডিকেল কলেজের জন্য পূর্ণাঙ্গ ৫০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পটুয়াখালী হাসপাতালে যে চিত্র দেখলাম কস্টদায়ক। সারা বাংলাদেশেই স্বাস্থ্য খাতে সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। বর্তমান সরকার এই সেক্টরের উন্নয়নে অঙ্গীকারাবদ্ধ। আমারও চেষ্টা থাকবে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জনবল ও অবকাঠামো সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। তিনি হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন কালে এক বেডে ৪ শিশু রাখার দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন ও শিক্ষক-ছাত্রসহ চিকিৎসকদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের সামনে এ কথা বলেন।
পরিদর্শন ও মতবিনিময়কালে পটুয়াখালীর পুলিশ সুপার মো: আবু ইউছুফ, জেলা সিভিল সার্জন মো: খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার আতিকুর রহমান, আড়াইশ বেড মেডিকেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলরুবা ইয়াসমীন লিজাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied