নেত্রকোণা সরকারি মহিলা কলেজে তরুনদের নিয়ে সচেতনামূলক আলোচনা সভায়-পুলিশ সুপার
মাদক,জুয়া, ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (৭মে) সকাল সাড়ে ১১টায় নেত্রকোণা সরকারি মহিলা কলেজ গার্ল-ইন-রোভার ইউনিটি এর আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম আরও বলেন, বর্তমানে একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণদের বিপদে নেওয়ার চেষ্টা করছে। মাদক,অনলাইন জুয়া ও গুজব— এই তিনটি বিষয় এখন সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সচেতনতা ছাড়া এ সংকট মোকাবিলা সম্ভব নয়। তিনি আরও বলেন,কোনো তথ্য যাচাই ছাড়া শেয়ার না করা ভাল। একটি গুজবও মুহূর্তেই মানুষের জীবন বিপন্ন করতে পারে। তরুণরাই পারে সচেতনতার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম,বাংলাদেশ স্কাউটস নেত্রকোণা জেলা রোভারের সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রিজভী এবং নেত্রকোণা সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান খান।
সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক অলি উল্লাহ।
আলোচনা সভায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রোভার সদস্য ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার