ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জমকালো আয়োজনে শেষ হলো ‘সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ার ২০২৬’


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৮-৫-২০২৬ দুপুর ১২:২

“স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় দেশের ইউনিভার্সিটিগুলোর গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয়গুলো এমন জ্ঞান সঞ্চালন করে যেটা দেশের জনগোষ্ঠীর মাঝে ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” সাউথইস্ট ইউনিভার্সিটির দুই দিনব্যাপী ‘জব ফেয়ার ২০২৬’-এর সমাপনী অধিবেশনে আজ (৭ মে) প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বিগত সরকারের লুটপাটের কথা তুলে ধরে বলেন, প্রায় ২৮ লক্ষ কোটি টাকা অবৈধভাবে আত্মসাৎ করে পাচার করা হয়েছে, যার কারণে দেশের বিনিয়োগ, কর্মসংস্থান এবং জিডিপি গ্রোথ ব্যপকভাবে ধ্বংস হয়েছে।  তিনি বলেন, দেশের উন্নয়ন শুধুমাত্র সরকারের একার  কাজ নয়, সমাজের আর সব প্রতিষ্ঠানকেই একসাথে কাজ করে যেতে হবে, তবেই আমরা পরিবর্তনের পথে যেতে পারবো। তিনি তাঁর বক্তব্যে জুলাই যোদ্ধাদেরকে, বিশেষ করে সাউথইস্ট ইউনিভার্সিটির ৪ জন জুলাই যোদ্ধার কথা স্মরণ করে দেশের উন্নয়নে একসাথে কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করেন।

৬ ও ৭ মে, দুইদিনব্যাপী আয়োজিত এ জব ফেয়ারের সমাপণী পর্ব বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট জনাব টিএম আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিনবৃদ্ধ, বিভাগীয় প্রধানগণ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমন্ডলী, অ্যালামনাই ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ জব ফেয়ারে ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, অটোমোবাইল কোম্পানি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল, ইলেকট্রনিক্স, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের ৫৫টি বহুজাতিক ও দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো সাউথইস্ট ইউনিভার্সিটির গ্রাজুয়েটদের সিভি সংগ্রহ, ইন্টারভিউ নেওয়া এবং যোগ্য প্রার্থীর চাকরীর ব্যবস্থা করে। দুদিনব্যাপী আয়োজনে দুইটি সেমিনারসহ বিশেষায়িত সেশন আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এ আয়োজন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের সঙ্গে কর্পোরেট প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন। 

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত