ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষা সহযোগিতা জোরদারে বাউবি ও ইউনিসেফ কক্সবাজার এর যৌথ সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৯-৫-২০২৬ দুপুর ১:৩৫

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং ইউনিসেফ কক্সবাজার এর মধ্যে এক আন্তরিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ০৭ মে ২০২৬ তারিখ সন্ধ্যা ৭:০০টায় কক্সবাজারস্থ ইউনিসেফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উষ্ণতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে একযোগে কাজ করার অভিন্ন অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফ কক্সবাজার এর মধ্যকার সহযোগিতার পরিধি এবং ভবিষ্যৎ সম্ভাব্য কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় শিক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুযোগ সম্প্রসারণ, সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি জোরদার এবং শিক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ইউনিসেফের পক্ষে সভায় উপস্থিত ছিলেন মিস লুইস লিক, এডুকেশন ম্যানেজার ও চিফ অব ফিল্ড (ভারপ্রাপ্ত), এবং মিস তাজরীন জাহান, এডুকেশন অফিসার, ইউনিসেফ কক্সবাজার। তাঁরা সমাজে অর্থবহ ও দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব সৃষ্টিতে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অংশীদারিত্বের প্রতি ইউনিসেফের অব্যাহত অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে সভায় উপস্থিত ছিলেন, মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, মাননীয় উপ-উপাচার্য(শিক্ষা ) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। উপাচার্যের নেতৃত্বে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট প্রতিনিধিরা দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের কল্যাণে মানসম্মত শিক্ষা সম্প্রসারণ এবং সহযোগিতামূলক উদ্যোগ জোরদারে বিশ্ববিদ্যালয়ের দৃঢ় অঙ্গীকার তুলে ধরেন।

মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সুবিধাবঞ্চিত শিশু ও জনগোষ্ঠীর কল্যাণ, শিক্ষা এবং ক্ষমতায়নের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগ প্রদানের জন্য ইউনিসেফের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় বাউবি ও ইউনিসেফ কক্সবাজার উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতার মনোভাব এবং গঠনমূলক আলোচনার প্রশংসা করেন। এ মতবিনিময় সহজপ্রাপ্য, সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষার মাধ্যমে জনগোষ্ঠীকে ক্ষমতায়নের একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়।

ইউনিসেফ–বাউবির ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, পরিচালক, আইকিউএসি, বাউবি এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, যার আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা ও সমন্বয় কার্যক্রম পুরো অনুষ্ঠানকে সফল ও অর্থবহ করে তুলেছে।

আশাবাদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। ভবিষ্যতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের মধ্যে আরও শক্তিশালী অংশীদারিত্ব এবং যৌথ কার্যক্রম বাস্তবায়নের পথ সুগম হবে বলে আশা প্রকাশ করা হয়।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত