ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর রাঙ্গাবালীতে পারিবারিক কবরস্থানে ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৯-৫-২০২৬ দুপুর ৩:১০

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে একটি পারিবারিক কবরস্থানের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় কবরস্থানের সাইনবোর্ড ভাঙচুর, গাছপালা কাটা এবং কবরের মাটি আচড়ানোর অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
শনিবার দুপুরে রাঙ্গাবালী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে শাকিল মৃধা এসব অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, ওই কবরস্থানে তার বাবা ও তিন চাচাসহ পরিবারের পাঁচজন সদস্য শায়িত আছেন। শুক্রবার রাতের কোনো এক সময় প্রতিপক্ষরা সেখানে প্রবেশ করে কবরস্থানটি ক্ষতিগ্রস্ত করে।

শাকিল মৃধা জানান, প্রায় ৫০ বছর ধরে তাদের ভোগদখলে থাকা ১১ শতাংশ জমি নিয়ে স্থানীয় ছত্তার খলিফা ও সাইদুল খলিফার পরিবারের সঙ্গে বিরোধ চলছে। তার দাবি, বিরোধপূর্ণ জমিটি পারিবারিক কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। জমির পৈতৃক মালিকানা তাদের পরিবারের এবং বিএস রেকর্ডেও তার বাবা ও চাচাদের নাম রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, কবরস্থানের জমি দখল করে দোকানঘর নির্মাণের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। এরআগেও প্রতিপক্ষরা জমি দখলের জন্য হুমকি-ধমকি দিয়ে আসছিল। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার