ডেভেলপারস ফোরাম উত্তরার উদ্যোগে রিহ্যাবের নবনির্বাচিত বোর্ডকে সংবর্ধনা
ডেভেলপারস ফোরাম উত্তরা (ডিএফইউ)-এর উদ্যোগে রিহ্যাবের নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরসকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে আবাসন খাতের বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা, রিহ্যাব নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (ঢাকা-১৮) এস এম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেভেলপারস ফোরাম উত্তরার সভাপতি ইব্রাহিম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং নগরায়ণে আবাসন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, “আবাসন খাত শুধু ভবন নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের প্রায় ২ শতাধিক শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত। এই খাতকে টিকিয়ে রাখতে হলে নীতিগত সহায়তা, সহজ ব্যাংক ঋণ এবং কর কাঠামোয় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ জরুরি।” তিনি আরও বলেন, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের আবাসন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে সৎ ব্যবসায়ী ও নিয়মিত করদাতাদের জন্য সহনশীল নীতি গ্রহণের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জনাব ইব্রাহিম সরকার বলেন, আবাসন খাত বর্তমানে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। জমির উচ্চ মূল্য, নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, ব্যাংক ঋণের জটিলতা এবং বিভিন্ন নীতিগত সীমাবদ্ধতার কারণে ব্যবসায়ীরা কঠিন সময় পার করছেন। তিনি নবনির্বাচিত রিহ্যাব নেতৃবৃন্দের প্রতি ঐক্যবদ্ধভাবে খাতের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান।
রিহ্যাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. আলী আফজাল তার বক্তব্যে আবাসন খাতকে আরও গতিশীল ও জনবান্ধব করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, আবাসন খাতকে ঘিরে বিদ্যমান সমস্যা সমাধানে সরকার, নীতিনির্ধারক এবং ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় জোরদার করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিত করতেও রিহ্যাব কাজ করবে বলে তিনি।
অনুষ্ঠানে রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, দেশের টেকসই নগরায়ণ, পরিকল্পিত আবাসন ব্যবস্থা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে আবাসন খাতের গুরুত্ব অপরিসীম। তাই এই খাতকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক নীতিমালা প্রণয়ন প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএফইউ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন, অনুষ্ঠানের আহবায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব শফিকুল ইসলাম বাদল।
তারা আবাসন খাতের উন্নয়নে একযোগ কাজ করার কথা বলেন।অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত রিহ্যাব বোর্ডের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান