ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় অতিবৃষ্টি ও বন্যায় বোরো ফসলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সঠিক হয়নি-বাবর


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১০-৫-২০২৬ দুপুর ২:৩১

 অতিবৃষ্টি ও বন্যায় বোরো ফসলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সঠিকভাবে প্রণয়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন নেত্রকোনা-৪ ( মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তোর জামান বাবর। তিনি বলেন,দ্রুত সময়ের মধ্যে তালিকা পুনরায় নতুন করে যাচাই-বাছাই করে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হবে।
গত শনিবার মদন উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগের কথা শুনে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান এবং মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ,মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান হাসান চন্দন ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির,ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী এবং উপজেলা হেফাজতের আমির মুফতি আনোয়ার হোসাইনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে লুৎফুজ্জামান বাবর বলেন, “অতিবৃষ্টি ও বন্যার কারণে হাওরাঞ্চলের কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের নিয়ে বৈঠক করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। কিন্তু যে তালিকা তৈরি হয়েছে,সেখানে অনেক প্রকৃত ক্ষতিগ্রস্তের নাম বাদ পড়েছে,আবার অক্ষত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হয়েছে।”
তিনি আরও বলেন,এতে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন। তাই ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত সময়ের মধ্যে সংশোধন করতে হবে। প্রকৃতভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন,শুধু তাদের নামই তালিকায় থাকতে হবে।”
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন,তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য যদি আমার দল থেকেও কেউ চাপ দেয়,আপনারা তা মানতে বাধ্য নন। আমি প্রশাসনের পাশে আছি। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান