শেষ হল টগুমগুর মা দিবসের দুইদিনব্যাপী আয়োজন
মা দিবস উপলক্ষে দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ টগুমগুর আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ উৎসব শেষ হয়েছে। রাজধানীর উত্তরার টগুমগু প্যারেন্টিং হাবে ৮ ও ৯ মে অনুষ্ঠিত এ আয়োজনে শিশু ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
দুই দিনব্যাপী এ আয়োজনে ছিল পাপেট শো, ম্যাজিক পারফরম্যান্স, ইন্টারঅ্যাকটিভ গেম, ক্রাফটিং সেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি শিশুদের বিকাশ ও ইতিবাচক প্যারেন্টিং বিষয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হয়।
উৎসবের শেষ দিনে বিকেলে টগুমগুর মা দিবস কুইজে অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। সন্ধ্যায় লাইভ মিউজিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ পরিবারে পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি কমিউনিটি এনগেজমেন্ট বাড়াতে সহায়তা করে।
ফটো ক্যাপশন: ১. মা দিবস উপলক্ষে টগুমগু-র বিশেষ আয়োজনে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
২. শিশুদের জন্য পরিবেশিত হয় আনন্দঘন পাপেট শো।
৩. দর্শকদের মুগ্ধ করে আকর্ষণীয় ম্যাজিক শো।
৪. মা দিবস কুইজে অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান