বিসিআই এর আয়োজনে “ফিউচার অব এনার্জি ইন বাংলাদেশ” শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর উদ্যোগে এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) ও গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ (জিটিএফবি) এর সহযোগিতায় বিসিআই বোর্ড রুমে “Future of Energy in Bangladesh: Security, Sustainability, and Investment Opportunities” শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হোসেন জিল্লুর রহমান, নির্বাহী চেয়ারম্যান, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও তত্ত্বাধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স এর লিড অ্যানালিস্ট, জনাব শফিকুল আলম।
বিসিআই সভাপতি অনুষ্ঠান শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের দেশে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে তুলনামুলক সস্তা গ্যাস ও জ্বালানি এবং শ্রমের কারণে। কিন্তু ২০২২ সালের পর থেকে আমরা আর সস্তা গ্যাস ও জ্বালানি বলতে পারছি না। আমাদের প্রতি বছর প্রায় ১০০ এমএমসিএফ গ্যাস উত্তোলন কমছে, সরকার এটা এলএনজি আমদানির মাধ্যমে ঘাটতি মেটানোর চেষ্টা করছে। আমাদের দেশের ইন্ডাস্ট্রি ও কর্মসংস্থানের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হল এনার্জি আমাদের এদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। আমাদের দেশে গ্যাস, বিদ্যুৎ সহ বিভিন্ন সমস্যা রয়েছে। আমাদের এখন ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে হবে। আমাদের ক্রাইসিস থেকে কি ভাবে বের হওয়া যায় সেদিকে সকলকে এগিয়ে আসতে হবে। সরকার আমাদের বাইরের কেউ না সরকার আমাদেরই। আমরা যেমন চাইনা আমার ইন্ডাস্ট্রি বসে যাক ও কর্মসংস্থান কমে যাক সরকারও চায় না। আমাদের এ ধরনের সমস্যা থেকে কিভাবে উত্তরন হওয়া সম্ভব কিভাবে আমাদের ভবিষ্যৎ আরো সুরক্ষিত হবে তার নিদৃষ্ট প্রস্তাব নিয়ে সরকারকে বোঝাতে হবে যাতে সরকারও বিষয়গুলো ইতিবাচক ভাবে নিতে পারে।
সভার প্রথান অতিথি ড. হোসেন জিল্লুর রহমান আজকের এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য বিসিআইকে ধন্যবাদ জানান। তিনি বলেন আমাদের কিছু ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসতে হবে। এখানে ল্যান্ড বিইজড এফএসআরইউ কথা এসেসে, আমাদের জ্বালানি সাশ্রয়ি যন্ত্রপাতি ব্যবহারে উদ্যোগি হতে হবে। আমাদের নিজস্ব জ্বালানি নিরাপত্তার দিকে এগোতে হবে। সোলার একটি সমাধান হতে পারে। আমাদের জ্বালানি বিষয়ে একটি মনিটরিং সেল থাকা দরকার এখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হতে পারে। আমাদের সম্বনয়ের অভাব রয়েছে। আমি মনে করি ব্যবসায়ি এবং সরকার একসাথে কাজ করলে জ্বালানির সমস্যা সমাধান হবে।
সভায় ড. মো. রফিকুল ইসলাম, সদস্য (অতিরিক্ত সচিব),বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা পরিষদ, জনাব সিদ্দিক জোবায়ের, সাবেক সিনিয়র সচিব, বাংলাদেশ সরকার ও উপদেষ্টা, গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ, জনাব ডেভিড হাসানাত, সভাপতি, বিআইপিপিএ, জনাব মঈনুল ইসলাম স্বপন, সভাপতি, বিসিএমইএ, জনাব ইনামুল হক খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিজিএমইএ, জনাব মোস্তফা আল মাহমুদ, সভাপতি, বিএসআরইএ, জনাব অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন। সভায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন এবং বিসিআই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিসেস প্রীতি চক্রবর্তীর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার পরিসমাপ্তি হয়।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন