আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শিশু হাসপাতালে র্যালি ও আলোচনা সভা
আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট-এর থ্যালাসেমিয়া সেন্টার ও শিশু রক্তরোগ ও ক্যান্সার বিভাগ যৌথভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে।
শনিবার (১০ মে) হাসপাতালের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ, চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “Hidden No More: Finding the Undiagnosed, Supporting the Unseen.” (আর লুকানো নয়: অশনাক্তকে খুঁজে বের করা, অদৃশ্যকে সহায়তা করা)
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়। তিনি বলেন, “থ্যালাসেমিয়ার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাই সরকার ও সমাজের বিত্তবান ব্যক্তিদের রোগীদের পাশে দাঁড়ানো উচিত।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. মোহাম্মদ আব্দুল মুহিত, এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তিনি বলেন, “থ্যালাসেমিয়ার ভয়াবহতা বিবেচনায় এ রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক শনাক্তে সবাইকে গুরুত্ব দিতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, ব্যবস্থাপনা বোর্ডের সভাপতি। তিনি বলেন, “বিবাহপূর্ব থ্যালাসেমিয়া বাহক শনাক্ত করা গেলে এ রোগের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোঃ মাহবুবুল হক, শিশু রক্তরোগ ও ক্যান্সার বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোঃ সেলিমুজ্জামান এবং একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মোঃ মনির হোসেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু রক্তরোগ ও ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোঃ বেলায়েত হোসেন। তিনি থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও বাহক শনাক্তকরণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানের শেষে একটি বর্ণাঢ্য র্যালি হাসপাতাল প্রাঙ্গণ প্রদক্ষিণ করে
এমএসএম / এমএসএম
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার