চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ব্যাংকিং কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি ও আধুনিক ডিজিটাল সেবার সম্প্রসারণে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এবং চট্টগ্রাম অঞ্চলের যৌথ উদ্যোগে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ‘বিজনেস ডেভেলপমেন্ট ও নন-পারফর্মিং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট’, বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা, ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল দানবক্স ও বাংলা কিউআর কোড বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়। ৯ মে, ২০২৬ শনিবার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান ভূঞা প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সরাফত উল্লাহ, মোঃ ছালামত উল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএফএম ফয়সাল কবির, মোঃ সোলাইমান আল-রাজি, ভাইস প্রেসিডেন্ট মোঃ শাহাদাত হোসেন, এএইচ এম মোনেম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে চট্টগ্রাম অঞ্চলের ৪৩টি শাখার শাখা ব্যবস্থাপকসহ মোট ১৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
Aminur / Aminur
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন